বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ এ ০৫:২৮:০১ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •

অবৈধভাবে ভারত থেকে আসার সময় সাতক্ষীরা সীমান্তে নারী ও শিশু সহ আটক ১০

অবৈধভাবে ভারত থেকে আসার সময় সাতক্ষীরা সীমান্তে নারী ও শিশু সহ আটক ১০

ঢাকা প্রেস

আবু জাফর সাতক্ষীরা প্রতিনিধি :

 

অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে আসার সময় সাতক্ষীরা সীমান্তে নারী ও শিশু সহ ১০ জনকে আটক করেছে বিজিবি। বৃহস্পতিবার(৯ জানুয়ারি) ভোরে কলারোয়ার সুলতানপুর বিওপির পোতাপাড়া নামক স্থান থেকে তাদের আটক করা হয়।

 

আটককৃতরা হলো- আশাশুনি উপজেলার রাধাপুর গ্রামের হালিমা বেগম(২৬), সদর উপজেলার বাকাল এলাকার মনিরা বিবি(২৬), লক্ষ্মীপুর জেলার রায়পুর থানার রুমা আক্তার(২৫), বরিশাল জেলার হিজলা থানার ময়না বেগম(২৫), মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান থানার শারমিন বেগম(৩০)। এদের সাথে পাঁচজন শিশু রয়েছে। 

 

বিজিবি-৩৩ ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল মোহম্মদ আশরাফুল হক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছেন। 

 

বিজিবি অধিনায়ক আরও জানান, ছয় মাস আগে আটক ব্যক্তিরা চাকুরি এবং অন্যান্য কাজের উদ্দেশ্যে পাসপোর্ট ছাড়া সাতক্ষীরা সীমান্ত দিয়ে ভারতে যান। আজ ভোরে তারা বাংলাদেশে প্রবেশ করবে এমন গোপন খবরের ভিত্তিতে সুলতানপুর বিওপির পোতাপাড়ায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য তাদের কলারোয়া থানায় সোপর্দ করা হয়েছে।