বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ এ ১১:৩২:২৮ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •

শীতার্তদের পাশে কণ্ঠশিল্পী কনকচাঁপা

শীতার্তদের পাশে কণ্ঠশিল্পী কনকচাঁপা

ঢাকা প্রেস,সিরাজগঞ্জ প্রতিনিধি:-

 

সিরাজগঞ্জের কাজিপুরে শীতের তীব্র কষ্টে দিন কাটাচ্ছেন অনেক মানুষ। এই পরিস্থিতিতে উপমহাদেশের খ্যাতনামা সংগীতশিল্পী রুমানা মোর্শেদ কনকচাঁপা তাদের সহায়তায় এগিয়ে এসেছেন।
 

শনিবার (৪ জানুয়ারি) দুপুর ১১টায় কাজিপুর উপজেলার চালিতাডাঙ্গা ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে কামরুল হাসান তরুর বাড়ির আঙিনায় শীতার্তদের মধ্যে ১ হাজার ৮০০ কম্বল বিতরণ করেন কনকচাঁপা। কাজিপুর পৌরসভা, ১২টি ইউনিয়ন এবং সিরাজগঞ্জ সদরের ৫টি ইউনিয়নের শীতার্ত মানুষদের মাঝে তিনি এই সহায়তা পৌঁছে দেন।
 

কম্বল বিতরণ অনুষ্ঠানে কনকচাঁপা বলেন, “আমার জন্মভূমির অনেক মানুষ চরাঞ্চলে বসবাস করে, যারা শীতে প্রচণ্ড কষ্টে থাকে। তাদের জন্য একটি কম্বল দেওয়া হয়তো খুব বড় কিছু নয়, কিন্তু আমার জন্য এটি শান্তির। যদি আরও বেশি কিছু করতে পারতাম, তাহলে আরও ভালো লাগত। আমি একজন শিল্পী, আমার সামর্থ্য সীমিত। তবে, যতটুকু আছে তা নিয়ে তাদের পাশে দাঁড়াতে পেরে আমি আনন্দিত।”
 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাজিপুর উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি অ্যাডভোকেট রবিউল হাসান, সাবেক চেয়ারম্যান আব্দুল মালেক তরফদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি ইমরুল কায়েসসহ আরও অনেক নেতা-কর্মী।
 

এর আগে, শুক্রবার সকালে কাজিপুরের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন কনকচাঁপা। ডগডগিয়া থেকে সোনামুখি বাজার পর্যন্ত পথসভায় অংশ নিয়ে স্থানীয় জনগণের সঙ্গে কথা বলেন তিনি। চালিতাডাঙ্গা, মাইজবাড়ি, ঢেকুরিয়া বাজার এবং কাজিপুর থানার প্রধান সড়কেও সভা করেন। স্থানীয়রা তাদের প্রিয় শিল্পীকে কাছে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন।