বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ এ ০৭:২৯:৪১ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •

খেলাপি ঋণ ৬ লাখ কোটি টাকার ঊর্ধ্বে যেতে পারে: বাংলাদেশ ব্যাংক

খেলাপি ঋণ ৬ লাখ কোটি টাকার ঊর্ধ্বে যেতে পারে: বাংলাদেশ ব্যাংক

ঢাকা প্রেস নিউজ

 

বাংলাদেশের ব্যাংক খাতে একটি গুরুতর সমস্যা হয়ে দাঁড়িয়েছে খেলাপি ঋণ। বর্তমানে এর পরিমাণ ৪ লাখ কোটি টাকা বা তার বেশি বলে ধারণা করা হলেও, পূর্ণ তথ্য প্রকাশিত হলে তা ৬ লাখ কোটি টাকাকেও অতিক্রম করতে পারে।
 

মঙ্গলবার (৭ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র হুসনে আরা শিখা এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে উদ্বেগজনক তথ্য তুলে ধরেন।
 

তিনি জানান, অতীতে খেলাপি ঋণের তথ্য গোপন রাখা হতো, কিন্তু বর্তমানে সে সব তথ্য প্রকাশ করা হচ্ছে। খেলাপি ঋণ ৪ লাখ কোটি টাকা বা তার বেশি হতে পারে, তবে পরিপূর্ণ তথ্য প্রকাশিত হলে তা ৬ লাখ কোটি টাকাও হতে পারে।
 

হুসনে আরা শিখা বলেন, ‘‘এই মুহূর্তে খেলাপি ঋণ কম দেখানোর কোনো চিন্তা করা হচ্ছে না। তদন্ত শেষে এর পরিমাণ কমানোর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।’’
 

তিনি আরও বলেন, বাংলাদেশ ব্যাংক আন্তর্জাতিক নিয়ম অনুসরণ করার চেষ্টা করছে খেলাপি ঋণ সম্পর্কিত বিষয়ে। ঋণ বৃদ্ধির একটি কারণ হতে পারে এই নিয়ম অনুসরণ। তবে, এখন যেহেতু সমস্ত তথ্য প্রকাশ করা হচ্ছে, আগের মতো গোপন রাখা হচ্ছে না, তাতে পরিস্থিতি আরও স্পষ্ট হবে।
 

এছাড়া, দেশের আর্থিক স্থিতিশীলতা সৃষ্টির পথে গত পাঁচ মাসের অর্জন নিয়েও কিছুটা অসন্তুষ্টি প্রকাশ করেন হুসনে আরা শিখা। তিনি জানান, ইতোমধ্যে আর্থিক ভীতি কাটিয়ে উঠতে কিছু সফল পদক্ষেপ নেওয়া হয়েছে—যেমন বাণিজ্যিক ব্যাংকের বোর্ড পুনর্গঠন, ব্যাংকিং টাস্কফোর্স গঠন, ডলার বাজারে স্থিতিশীলতা আনা এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ। তবে পুরোপুরি স্থিতিশীলতা অর্জিত না হওয়ায় বাংলাদেশ ব্যাংক এখনো সন্তুষ্ট নয়।
 

এদিকে, বিদেশে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনার প্রসঙ্গে তিনি বলেন, চলতি বছরের শেষ নাগাদ নির্দিষ্ট ব্যাংকের মাধ্যমে কত টাকা কোন দেশে পাচার হয়েছে, তা জানা যাবে। যদিও পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনার প্রক্রিয়া সময়সাপেক্ষ, তবে সংশ্লিষ্ট সংস্থাগুলো এ বিষয়ে কাজ করছে এবং নিরাপত্তার কারণে তারা বিস্তারিত তথ্য আমাদের সঙ্গে শেয়ার করেন না।