বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ এ ০৯:২৫:০৩ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •

পাসপোর্টে পুলিশ ভেরিফিকেশন এখনও বাতিল হচ্ছে না

পাসপোর্টে পুলিশ ভেরিফিকেশন এখনও বাতিল হচ্ছে না

ঢাকা প্রেস নিউজ
 

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, রোহিঙ্গাদের পাসপোর্ট নেওয়ার প্রবণতা ঠেকাতে পুলিশ ভেরিফিকেশন প্রক্রিয়া এখনই বাতিল করা সম্ভব হচ্ছে না।
 

সোমবার (৬ জানুয়ারি) সকালে রাজধানীর আগারগাঁওয়ে পাসপোর্ট অধিদপ্তর পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
 

তিনি আরও বলেন, পাসপোর্ট ভেরিফিকেশনের কাজ যদি জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে করা সম্ভব হয়, তখন পুলিশ ভেরিফিকেশন ব্যবস্থা তুলে দেওয়া হবে। এ বিষয়ে পুলিশ কমিশন কাজ করছে। অন্তর্বর্তীকালীন সরকার চলতি বছরের মধ্যেই সব নাগরিকের জন্য ই-পাসপোর্ট চালু করতে চায়।
 

তিনি আরও উল্লেখ করেন, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে এমআরপি পাসপোর্ট নিয়ে যে জটিলতা তৈরি হয়েছিল, তার সমাধান ইতোমধ্যে করা হয়েছে। এখন থেকে এমআরপি পাসপোর্ট আর থাকছে না।
 

এর আগে, গত ১৭ ডিসেম্বর সচিবালয়ে জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুইদ চৌধুরী গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে পাসপোর্টের ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশন প্রক্রিয়া বাতিলের সুপারিশ করেন।