মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬ এ ১০:২৯:৩০ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •

ঘাটে অতিরিক্ত টাকা নিলেই ইজারা বাতিল: উপদেষ্টা সাখাওয়াত

ঘাটে অতিরিক্ত টাকা নিলেই ইজারা বাতিল: উপদেষ্টা সাখাওয়াত

ঢাকা প্রেস নিউজ

 

নৌপরিবহন মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা, ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) ড. এম সাখাওয়াত হোসেন জানিয়েছেন, যদি ঘাটে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ প্রমাণিত হয়, তাহলে ইজারাদারদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে এবং তাদের ইজারা বাতিল করা হবে।
 

রোববার (১৯ জানুয়ারি) সকালে ভোলার ইলিশা লঞ্চঘাট পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন।
 

সাখাওয়াত হোসেন আরও বলেন, এক সময় নৌ পরিবহন ছিল আমাদের প্রধান যোগাযোগ মাধ্যম। যদিও এখন সেতু নির্মাণের মাধ্যমে যোগাযোগ ব্যবস্থা সম্প্রসারিত হয়েছে, তবুও নৌ পরিবহনের গুরুত্ব অপরিসীম। যাত্রীদের যাতে কোনো ধরনের হয়রানির সম্মুখীন না হতে হয়, সেদিকে সংশ্লিষ্টদের অবশ্যই নজর রাখতে হবে।
 

তিনি সতর্ক করে বলেন, নৌ পরিবহনে নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া আদায় করার সুযোগ নেই। এমন অভিযোগ প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
 

এ সময় উপস্থিত ছিলেন বিআইডব্লিটিএস-এর চেয়ারম্যান কমডোর আরিফ আহমেদ মোস্তফা, জেলা প্রশাসক আজাদ জাহান ও অন্যান্য স্থানীয় কর্মকর্তারা।