বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ এ ০৫:৩০:০১ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •

সেনাপ্রধানের সাথে সাক্ষাৎ করলেন রিটায়ার্ড আর্মড ফোর্সেস অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (রাওয়া) এর নবনির্বাচিত কমিটির সদস্যগণ

সেনাপ্রধানের সাথে সাক্ষাৎ করলেন রিটায়ার্ড আর্মড ফোর্সেস অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (রাওয়া) এর নবনির্বাচিত কমিটির সদস্যগণ

ঢাকা প্রেস
আরিফুজ্জামান সাগর,বিশেষ প্রতিনিধি:-

 


ঢাকা, ০৯ জানুয়ারি ২০২৫ (বৃহস্পতিবার): গত ০৮ জানুয়ারি ২০২৫ তারিখ রিটায়ার্ড আর্মড ফোর্সেস অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (রাওয়া) এর  নবনির্বাচিত চেয়ারম্যান কর্নেল মোহাম্মদ আব্দুল হক, পিএসসি (অবঃ) এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল সেনাবাহিনী প্রধানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময়ে রাওয়ার নবনির্বাচিত কমিটির সিনিয়র ভাইস চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোঃ সাইদুর রহমান, বিপি (অবঃ), ভাইস চেয়ারম্যান (সেনাবাহিনী) ব্রিগেডিয়ার জেনারেল শামস আলাউদ্দীন আহমেদ, এনডিসি (অবঃ) এবং সেক্রেটারী জেনারেল লেফটেন্যান্ট কর্নেল মোঃ ইরশাদ সাঈদ, পিএসসি (অবঃ) উপস্থিত ছিলেন।

 

সাক্ষাতকালে, রাওয়া নবনির্বাচিত কমিটির সদস্যগণ সেনাপ্রধানের সাথে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেন। তন্মধ্যে, সশস্ত্রবাহিনীর বঞ্চিত কর্মকর্তাবৃন্দের সুবিচার নিশ্চিতকরণ, অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তাগণকে বিবিধ ক্ষেত্রে সহায়তা প্রদান, মেজর জাহিদ হত্যাকান্ডের পুনঃতদন্ত, সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যদের রেশন সুবিধা পর্যালোচনা এবং অবসরপ্রাপ্ত ও চাকুরিরত কর্মকর্তাদের মধ্যে সুসম্পর্ক বৃদ্ধি প্রভৃতি বিষয়সমূহ উল্লেখযোগ্য।