বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ এ ০৫:২৯:৪০ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •

গফরগাঁওয়ে ব্যাডমিন্টন টুর্নামেন্টের ২টি ফাইনাল অনুষ্ঠিত

গফরগাঁওয়ে ব্যাডমিন্টন টুর্নামেন্টের ২টি ফাইনাল অনুষ্ঠিত

ঢাকা প্রেস

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:-

 

 

"ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল, মাদক ছেড়ে মাঠে চল" এই স্লোগানকে সামনে রেখে ময়মনসিংহের গফরগাঁওয়ে ব্যাডমিন্টন টুর্নামেন্ট প্রতিযোগিতার দুইটি ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

 

শুক্রবার রাতে উপজেলার আমাটিয়া মাঠে ও চরশাঁখচূড়া আব্দুল হাফেজ দাখিল মাদ্রাসা চত্বরে পাঁচবাগ ইউনিয়ন ছাত্রদলের আয়োজনে এ দুইটি টুর্ণামেন্টের আয়োজন করা হয়।
উক্ত টুর্নামেন্ট অধ্যাপক জাকারিয়া শরীফের উদ্বোধনে পর প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম- আহ্বায়ক এ্যাডঃ আল ফাত্তাহ্ খান।

 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপির নেতা ফজলুল হক মেম্বার, নজরুল ইসলাম খান, উজ্জ্বল, আরিফুল ইসলাম সজীব, মানিক মেম্বার, সবুজ, যুবদল নেতা খলিল খান, আলাউদ্দিন ধনু, ইয়াহিয়া খান, আল-আমিন, স্বেচ্ছাসেবকদল নেতা সাদ্দাম হোসেন, ছাত্রদল নেতা আরিয়ান মাহমুদ জীবন, মোঃ আবির, মিজানুর রহমান, আশিকুর রহমান, রাজন আহমেদ রাজ, আজিত ও সাত্তারসহ অন্যান্য নেতৃবৃন্দ  ।