বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ এ ০৯:২৬:০৫ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •

লক্ষ্মীপুরে চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা

লক্ষ্মীপুরে চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা

ঢাকা প্রেস,লক্ষ্মীপুর প্রতিনিধি:-

 

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় চুরির অভিযোগে আবুল কালাম নামের এক যুবককে বাড়ি থেকে তুলে নিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। সোমবার (৬ জানুয়ারি) সকালে কাঞ্জনপুর এলাকায় এ ঘটনাটি ঘটে।
 

নিহত আবুল কালাম ছিলেন কাঞ্জনপুর গ্রামের ছানাউল্যার পাটোয়ারির ছেলে এবং পেশায় শ্রমিক। তিনি পরিবার নিয়ে হায়দারগঞ্জ বাজারে ভাড়া বাসায় বসবাস করতেন।
 

নিহতের স্ত্রী রেহানা আক্তারের দাবি, ভোর রাতে জিসান নামের এক ব্যক্তি দলবল নিয়ে এসে সিএনজির ব্যাটারি চুরির অপবাদ দিয়ে তার স্বামীকে জোরপূর্বক একটি মাইক্রোবাসে তুলে নেয়। পরে তাকে কাঞ্জনপুরের একটি বাগানে নিয়ে গিয়ে নির্দয়ভাবে মারধর করা হয়। সকালে মুমূর্ষু অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 

স্থানীয় সূত্রে জানা যায়, দুই দিন আগে মাসুদ নামের এক ব্যক্তির সিএনজির ব্যাটারি চুরি হওয়ার ঘটনায় কালামকে সন্দেহ করে তাকে ধরে আনা হয়। সারা রাত বাগানে বেঁধে রেখে নির্যাতনের পর সকালেও তার ওপর শারীরিক আক্রমণ চালানো হয়। একপর্যায়ে মারধরের ফলেই তার মৃত্যু হয়।
 

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া জানিয়েছেন, "ব্যাটারি চুরির অপবাদে একজনকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। আমরা ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিচ্ছি।"