বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ এ ০২:৩৪:২৬ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •

ঘুষের সময় দুদকের হাতে ধরা পড়লেন ঠাকুরগাঁও পাসপোর্ট অফিসের কর্মকর্তা

ঘুষের সময় দুদকের হাতে ধরা পড়লেন ঠাকুরগাঁও পাসপোর্ট অফিসের কর্মকর্তা

ঢাকা প্রেস,ঠাকুরগাঁও প্রতিনিধি:-

 

ঠাকুরগাঁও পাসপোর্ট অফিসের অ্যাসিস্ট্যান্ট একাউন্টেন্ট ফারুক আহমেদকে ঘুষ নেওয়ার সময় আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার ঠাকুরগাঁও পৌর শহরের বাজারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
 

বুধবার (১৫ জানুয়ারি) ঠাকুরগাঁও দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক তাহাসিন মুনাবীল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
 

জানা গেছে, পাসপোর্টের সমস্যা সমাধানের আশ্বাস দিয়ে ফারুক এক গ্রাহকের কাছ থেকে ৫০ হাজার টাকা ঘুষ দাবি করেন। প্রথম কিস্তির ২০ হাজার টাকা ঘুষ নেওয়ার সময় দুদকের একটি বিশেষ দল তাকে আটক করে।
 

ভুক্তভোগী মেহজাবিন সরকার পাসপোর্ট নবায়নের জন্য আবেদন করেছিলেন, এবং ঘুষ চাওয়ার বিষয়টি দুদককে জানানোর পরই এই অভিযান পরিচালিত হয়।
 

দুদক জানায়, ফারুক আহমেদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইনে মামলা করা হয়েছে এবং তার ঘুষগ্রহণের সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।
 

ঠাকুরগাঁও দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক তাহাসিন মুনাবীল হক বলেন, "একজন ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে আমাদের একটি গোপন দল ওই এলাকায় অবস্থান নেয়। পরে ভুক্তভোগীর কাছ থেকে টাকা গ্রহণের সময় তাকে হাতেনাতে আটক করা হয়।"