বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ এ ০৮:২৮:২৯ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •

গাইবান্ধায় শীতার্তদের পাশে সেনাবাহিনী

গাইবান্ধায় শীতার্তদের পাশে সেনাবাহিনী

ঢাকা প্রেস
সিরাজুল ইসলাম রতন,গাইবান্ধা প্রতিনিধি:-

 

প্রতি বছরের ন্যায় এবারও গাইবান্ধায় সেনাবাহিনী দরিদ্র অসহায় শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে।
 

গাইবান্ধায় শীতার্তদের পাশে সেনাবাহিনী


মঙ্গলবার বাংলাদেশ সেনাবাহিনীর ৬৬ পদাতিক ডিভিশনের অধীনস্থ ৬ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ন গাইবান্ধা সেনা ক্যাম্প শীতবস্ত্র বিতরণ করেন। গাইবান্ধা সেনা ক্যাম্পের তত্ত্বাবধানে সদর উপজেলার পূর্বকোমরনই মিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অসহায়, গরীব ও দুস্থ শীতার্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়। শীতবস্ত্র বিতরণ করেন গাইবান্ধা সেনা ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর মো. রোকনুজ্জামান জয়। এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন লেফটেন্যান্ট রিজভী আহমেদ, সিনিয়র ওয়ারেন্ট অফিসার ফারুক হোসেনসহ সেনাবাহিনীর অন্যান্য কর্মকর্তা এবং বেসামরিক কর্মকর্তারা। বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক এই শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।

সেনাবাহিনীর পক্ষ থেকে শীতবস্ত্র উপহার পেয়ে অসহায় মানুষরা সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।