মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬ এ ১১:২৯:৪০ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •

ইডেন কলেজের ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ইডেন কলেজের ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঢাকা প্রেস নিউজ
 

রাজধানীর হাজারীবাগ এলাকা থেকে ইডেন মহিলা কলেজের ছাত্রী পুষ্পিতা বিশ্বাস (২১)-এর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
 

শুক্রবার (১৭ জানুয়ারি) রাতে এ ঘটনাটি ঘটে। পুষ্পিতা বিশ্বাস জামালপুর জেলার সদর উপজেলার বসাকপাড়া গ্রামের বাসিন্দা। তার বাবা রঞ্জিত বিশ্বাস, এবং তিনি দুই বোনের মধ্যে বড়।
 

পুষ্পিতার প্রতিবেশী জগদীশ জানান, পুষ্পিতা ইডেন কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। রাত সাড়ে ১২টার দিকে তাকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ এসে পুষ্পিতাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
 

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পুষ্পিতা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
 

হাজারীবাগ থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল জব্বার গণমাধ্যমকে জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয় এবং ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি বলেন, প্রাথমিক ধারণায় পুষ্পিতা গলায় ফাঁস দিয়েছে, তবে বিস্তারিত জানার জন্য তদন্ত চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে এবং এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান।
 

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।