বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ এ ১০:১৯:২৩ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •

চাঁদপুরের মতলবে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান

চাঁদপুরের মতলবে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান

ঢাকা প্রেস,স্টাফ রিপোর্টার (চাঁদপুর):-

 

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দুশতাধিক দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীর মাঝে মজুমদার ফাউন্ডেশনের বৃত্তি প্রদান করা হয়েছে।
 

শুক্রবার (৪ জানুয়ারি) মতলব উপজেলার ঘিলাতলী সামাদিয়া কাসিমুল উলুম ফাজিল মাদরাসার হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে মজুমদার ফাউন্ডেশন বৃত্তি প্রকল্পের সভাপতি ফয়েজুর রহমান মজুমদার এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গাউছুল আজম শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থসহ শিক্ষা বৃত্তি তুলে দেন।
 

মজুমদার ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এই বৃত্তি প্রদান অনুষ্ঠানে ২২টি হাই স্কুল, ১২টি মাদরাসা এবং ৩টি কলেজের ২০০টিরও বেশি দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীকে মোট ৫ লক্ষাধিক টাকার শিক্ষা বৃত্তি প্রদান করা হয়। এছাড়া, কোরআন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের উৎসাহিত করতে তাদেরও নগদ অর্থ প্রদান করা হয়।
 

মজুমদার ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহমুদুল হাসানের সঞ্চালনায় আমেরিকা থেকে মুঠোফোনের মাধ্যমে বক্তব্য রাখেন ফাউন্ডেশনের সভাপতি ফারুক হোসেন মজুমদার। এ সময় বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার নাজমুন্নাহার, ঘিলাতলী সামাদিয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ আবুল বাশার, মজুমদার ফাউন্ডেশনের পরিচালনা কমিটির সদস্য সানি মজুমদার এবং অন্য অতিথিবৃন্দ।
 

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান এবং বিভিন্ন স্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
 

বক্তারা তাদের বক্তব্যে বলেন, "শিক্ষাই জাতির মেরুদণ্ড," তবে তারা সতর্ক করেন যে, বর্তমানে প্রথাগত শিক্ষার পাশাপাশি মানসম্মত ও যুগোপযোগী শিক্ষার গুরুত্ব অনেক বেড়ে গেছে। এক প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে হলে মানসম্মত শিক্ষা নিশ্চিত করা প্রয়োজন। সকলের সম্মিলিত উদ্যোগে এই লক্ষ্য অর্জন সম্ভব হবে।