মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬ এ ১০:৩০:৫৪ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •

বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এসকে সুরের বাসায় দুদকের অভিযান

বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এসকে সুরের বাসায় দুদকের অভিযান

ঢাকা প্রেস নিউজ


বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর সিতাংশু কুমার (এসকে) সুর চৌধুরীর বাসায় দুর্নীতি দমন কমিশন (দুদক) অভিযান চালিয়েছে।

দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার হওয়া এসকে সুরের বাসায় রোববার (১৯ জানুয়ারি) দুপুরে ধানমন্ডিতে অভিযান পরিচালিত হয়। অভিযানের সময় পুলিশ কর্মকর্তারা তার বাসা থেকে ১৭ লাখ ২৫ হাজার টাকা উদ্ধার করেছেন।

 

দুদক পরিচালক মো. সাইমুজ্জামান নেতৃত্বে এ অভিযান পরিচালিত হচ্ছে। গত ১৪ জানুয়ারি পুলিশের গোয়েন্দা বিভাগের সহযোগিতায় দুদকের উপপরিচালক নাজমুল হোসাইনের নেতৃত্বে একটি বিশেষ দল এসকে সুর চৌধুরীকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে সম্পদের বিবরণী দাখিল না করার অভিযোগে গত ২৩ ডিসেম্বর একটি মামলা দায়ের করা হয়েছিল। মামলার পর তাকে আদালতে হাজির করা হয়।