বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ এ ০৪:৩০:৫৫ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •

জাহেদা, কাওছারকে চিরকুটে দায়ী করে অভিমানী কিশোরীর আত্মহত্যা 

জাহেদা, কাওছারকে চিরকুটে দায়ী করে অভিমানী কিশোরীর আত্মহত্যা 

ঢাকা প্রেস
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-


 

‘আমার মৃত্যুর জন্য দায়ী রফিকুলের বউ জাহেদা। আমার জীবনটা নষ্ট করেছে কাওছার।’ কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে চিরকুটে লিখে নিজের মৃত্যুর জন্য এভাবেই দুজনের নাম লিখে এক কিশোরী আত্মহত্যা করেছেন।

 

জাহেদা, কাওছারকে চিরকুটে দায়ী করে অভিমানী কিশোরীর আত্মহত্যা 



কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার বলদিয়া ইউনিয়নের পশ্চিম কেদার গ্রামে এ ঘটনা ঘটেছে। মৃত কিশোরী সুবর্না আক্তার সুমনা (১৭) ওই গ্রামের শহিদুল ইসলামের মেয়ে।
 

শনিবার (১১ জানুয়ারি) সকালে চিকিৎসাধীন অবস্থায় সুমনা মারা যান। পরে ময়নাতদন্ত শেষে রোববার (১২ জানুয়ারি) সন্ধ্যায় সুমনার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করে পুলিশ।
 

মৃত্যুর আগের লেখা চিরকুটে আরও লেখা রয়েছে, ‘আমার জীবনের মূল্য নেই, আমি এ দুনিয়া থেকে চলে যাইতেছি, আমি তখনই শান্তি পাব যখন জাহেদা আর কাওছার সারা জীবন জেলে ধুকে ধুকে মরবে।’
 

পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে, উপজেলার বলদিয়া ইউনিয়নের সাধুমোড় এলাকার শহিদুল ইসলামের কিশোরী মেয়ে সুমনার সঙ্গে বাড়ির পাশের আজাদ আলীর ছেলে কাওছারের (২২) প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায় কিশোরী গর্ভধারণ করেন। বিষয়টি প্রকাশ্যে এলে মেয়ের পরিবার বিয়ের জন্য কাওছারকে চাপ দেয়। বিষয়টি নিয়ে কয়েক দফা গ্রাম্য সালিশ বসে। তবে এতে কোনো প্রকার সুরাহা হয়নি। অপরদিকে কাওছার গোপনে অনত্র বিয়ে করে। পরে উপায়ান্ত না পেয়ে সালিশে কাওসারসহ চারজনের নামে কুড়িগ্রাম আদালতে একটি মামলা দায়ের করে। আদালত কচাকাটা থানাকে মামলটি ১০ জানুয়ারির মধ্যে রেকর্ড করার আদেশ দেয়।
 

এদিকে গর্ভের সন্তানের বয়স পাঁচ মাস পার হয়ে গেলেও তার পরিচয় ও প্রেমের স্বীকৃতি না পেয়ে বুধবার (০৮ জানুয়ারি) রাতে বিষপান করে সুমনা। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে ভুরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। একপর্যায়ে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে পাঠায় কর্তব্যরত চিকিৎসক। রমেকে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে মারা যান সুমনা।
 

কচাকাটা থানার ওসি ছানোয়ার হোসেন জানান, ‘আদালতের আদেশ পাওয়ার পর মামলাটি মঙ্গলবার (৭ জানুয়ারি) রেকর্ড করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।