বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ এ ০৪:৩১:৫৭ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •

পিলখানায় হত্যাকাণ্ডে জড়িতদের শাস্তিসহ ৩ দফা দাবিতে গাইবান্ধায় মানববন্ধন

পিলখানায় হত্যাকাণ্ডে জড়িতদের শাস্তিসহ ৩ দফা দাবিতে গাইবান্ধায় মানববন্ধন

ঢাকা প্রেস
সিরাজুল ইসলাম রতন,গাইবান্ধা প্রতিনিধি:-


 

পিলখানায় ৫৭ সেনা অফিসারসহ ৭৪ জন হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৩ দফা দাবিতে রোববার গাইবান্ধা ডিবি রোডের গানাসার্স মার্কেটের সামনে এক মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। বিডিআর কল্যাণ পরিষদ গাইবান্ধা জেলা এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করে। এর আগে পিলখানা হত্যাকান্ড ও ছাত্র-জনতার অভ্যুত্থানে শহীদদের উদ্দেশ্যে এক মিনিট নিরবতা পালন করা হয়।

 

পিলখানায় হত্যাকাণ্ডে জড়িতদের শাস্তিসহ ৩ দফা দাবিতে গাইবান্ধায় মানববন্ধন



মানববন্ধন কমসূচি চলাকালে বক্তব্য দেন ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরোর সদস্য আমিনুল ইসলাম গোলাপ, সাম্যবাদী আন্দোলনের জেলা নেতা মনজুর আলম মিঠু, বাকসিস জেলা কমিটির নেয়ামুল হাসান পামেল, অ্যাড. মোস্তফা মনিরুজ্জামান, সংগঠনের জেলা সমন্বয়ক সি: ভিএম আব্দুর রাজ্জাক, হাবিলদার আফছার আলী, হাবিলদার ওসমান গণি, বিডিআর মো: জোবায়ের হোসেন, সাইফুল ইসলাম, হাফিজুর রহমান, আসাদুল ইসলাম, মাহফুজ আলম প্রমুখ। মানববন্ধন শেষে চাকুরিচ্যুত বিডিআর সদস্যরা ৩ দফা দাবি সম্বলিত লিফলেট জনগণের মধ্যে বিতরণ করেন।
 

বক্তারা বলেন, পিলখানায় নির্মমভাবে হত্যাকাণ্ডের শিকার ৫৭ সেনা অফিসার সহ ৭৪ জন হত্যাকাণ্ডের পেছনে দায়ী ব্যক্তিবর্গ ও নেপথ্যের নায়কদের চিহ্নিত করে অতিদ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত, যে সকল বিডিআর সদস্যের সাজার মেয়াদ শেষ ও খালাস প্রাপ্ত তাদের মুক্তির দাবি জানান। সেইসাথে প্রহসনের ১৮টি স্পেশাল কোর্টের মাধ্যমে গণহারে গ্রেফতার করে যাদেরকে অন্যায়ভাবে চাকুরিচ্যুত করা হয়েছে তাদের সবাইকে সরকারি সকল প্রকার সুবিধা (রেশন, বেতন ভাতাদি, পদোন্নতি) সহ পুনরায় চাকুরিতে পুনর্বহাল বা যোগদান করারও দাবি জানান। এছাড়া তদন্ত কমিশনকে স্বাধীন, নিরপেক্ষ ও নির্ভয়ে কাজ করার জন্য প্রজ্ঞাপনে উল্লেখিত ২ এর (ঙ) ধারা অবশ্যই বাদ দেওয়ার কথাও জানান বক্তারা।