মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬ এ ১১:২৯:৩৯ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •

আওয়ামী লীগের শাসনামলে বিএনপির ৬০ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা: সুলতান সালাউদ্দিন টুকু

আওয়ামী লীগের শাসনামলে বিএনপির ৬০ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা: সুলতান সালাউদ্দিন টুকু

ঢাকা প্রেস,টাঙ্গাইল প্রতিনিধি:-

 

আওয়ামী লীগের গত ১৫ বছরের শাসনামলে বিএনপির ৬০ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে ১ লাখ ২৬ হাজার মামলা দায়ের করা হয়েছে বলে দাবি করেছেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু।
 

শনিবার (১৮ জানুয়ারি) দুপুরে টাঙ্গাইলের আশেকপুর ও পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
 

তিনি বলেন, "ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছি। ফ্যাসিবাদী সরকার আমাদের ভোটের অধিকার হরণ করেছে। বিগত সময়ে আমরা ভোট দিতে পারিনি। ভোট একটি নাগরিক অধিকার। মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিতে বিএনপি নিরলসভাবে কাজ করছে।"
 

টুকু আরও জানান, গত ১৫ বছরে বিএনপির ৬০ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে ১ লাখ ২৬ হাজার মামলা দায়ের করা হয়েছে। তবে এ ধরনের দমনপীড়নের মধ্যেও বিএনপি নেতাকর্মীরা জনগণের পাশে থেকে কাজ করে যাচ্ছে। "দেশে সুষ্ঠু ভোটের পরিবেশ তৈরি না হওয়া পর্যন্ত বিএনপির আন্দোলন অব্যাহত থাকবে," বলেন তিনি।
 

সংস্কার ও নির্বাচনের প্রসঙ্গে তিনি বলেন, "অনেকেই বলছেন সংস্কার আগে না নির্বাচন আগে। আমরা বলতে চাই, সংস্কার একটি ধারাবাহিক প্রক্রিয়া, এটি চলবে। তবে নির্বাচন জনগণের অধিকার। জনগণই তাদের পছন্দমতো সরকার প্রতিষ্ঠা করবে। দেশের মালিক কেবল জনগণ।"
 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক শানু, জেলা যুবদলের আহ্বায়ক রাশেদুল আলম, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান খান শফিক এবং যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য সৈয়দ শহিদুল আলম টিটুসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা।