বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ এ ০৬:২৯:৪৮ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •

চট্টগ্রাম আদালত থেকে চুরি হওয়া ৯ বস্তা মামলার নথি উদ্ধার

চট্টগ্রাম আদালত থেকে চুরি হওয়া ৯ বস্তা মামলার নথি উদ্ধার

ঢাকা প্রেস
বাবুল হোসেন বাবলা,চট্টগ্রাম সদর প্রতিনিধি:-


 

চট্টগ্রাম আদালত থেকে চুরি হওয়া ৯ বস্তা মামলার নথি (কেস ডকেট বা সিডি) উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকালে নগরীর কোতোয়ালি থানা এলাকা থেকে এসব নথি উদ্ধার করা হয়।
 

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল করিম জানান, এক চা বিক্রেতাকে আটক করা হয়েছে এবং বর্তমানে অভিযান চলছে। তিনি আরও জানান, বিস্তারিত তথ্য পরবর্তীতে প্রকাশ করা হবে।
 

এর আগে, রোববার (৫ জানুয়ারি) ১ হাজার ৯১১টি মামলার নথি নিখোঁজের ঘটনায় চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) মফিজুল হক ভূঁইয়া কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।
 

জিডিতে উল্লেখ করা হয়, চট্টগ্রাম মহানগর পিপি কার্যালয়ে ২৮ থেকে ৩০টি আদালতের কেস ডকেট রক্ষিত ছিল। স্থান সংকটের কারণে ২০২৩ সালের ২৪ এপ্রিল থেকে পিপি কার্যালয়ের সামনের বারান্দায় প্লাস্টিকের বস্তায় ১ হাজার ৯১১ কেস ডকেট পলিথিনে মোড়ানো অবস্থায় রাখা ছিল।
 

জিডিতে আরও উল্লেখ করা হয়, ১২ ডিসেম্বর মহানগর কোর্টের সর্বশেষ ভেকেশন কোর্টের পর থেকে ১৩ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে এই নথিগুলো হারিয়ে যায়। অনেক খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি, ফলে থানায় ডায়েরিভুক্ত করার জন্য আবেদন করা হয়েছে।