বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ এ ০৩:৩২:৪৩ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •

শীতার্ত জনসাধারনের মাঝে শীতবস্ত্র বিতরণ

শীতার্ত জনসাধারনের মাঝে শীতবস্ত্র বিতরণ

ঢাকা প্রেস
মাহিদুল ইসলাম ফরহাদ,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:-

 


১৩ জানুয়ারি ২০২৫ তারিখ ০৩:৩০ ঘটিকায় মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর সার্বিক ব্যবস্থাপনায় চৌকা সীমান্ত এলাকার বাখর আরী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে অত্র ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া, বিজিবিএম, বিজিওএম এর নির্দেশনা অনুযায়ী ৩০০ জন শীতার্ত জনসাধরনের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
 

শীতার্ত জনসাধারনের মাঝে শীতবস্ত্র বিতরণ


উক্ত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেজর এস. এম. ইমরুল কায়েস, উপ-অধিনায়ক, মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)। এছাড়াও উপস্থিত ছিলেন কিরণগঞ্জ কোম্পানী কমান্ডার, চৌকা বিওপি কমান্ডার এবং স্থানীয় জনসাধারন।
 

উল্লেখ্য, প্রতি বছর অত্র ব্যাটালিয়ন কর্তৃক ইউনিটের অধীনস্থ সীমান্তবর্তী স্থানীয় শীতার্ত লোকজনকে এই ধরনের সহায়তা প্রদান করা হয়ে থাকে। এরই ধারাবাহিকতায় এই শীতেও এই মানবিক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া, বিজিবিএম, বিজিওএম বলেন, ভবিষ্যতেও দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় একই কার্যক্রম চলমান থাকবে।