মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬ এ ১১:৩২:৫৫ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •

অগ্রাধিকার ভিত্তিতে স্বাস্থ্যখাত সংস্কার করা হবে: স্বাস্থ্য উপদেষ্টা

অগ্রাধিকার ভিত্তিতে স্বাস্থ্যখাত সংস্কার করা হবে: স্বাস্থ্য উপদেষ্টা

ঢাকা প্রেস নিউজ
 

সংস্কার কমিশনের প্রতিবেদন পাওয়ার পর, অগ্রাধিকার ভিত্তিতে স্বাস্থ্যখাতের সংস্কারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম।
 

শনিবার (১৮ জানুয়ারি) সকালে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে তিনি এ কথা জানান।
 

নূরজাহান বেগম আরও বলেন, প্রধান উপদেষ্টার ঘোষিত রোডম্যাপ অনুযায়ী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে, তবে জনগণ যদি আরও সংস্কারের দাবি তোলে, তাহলে নির্বাচনের তারিখ বিলম্বিত হতে পারে।
 

তিনি বলেন, যদি জনগণ মনে করে সংস্কার প্রয়োজন নেই, তাহলে যেকোনো সময় অন্তর্বর্তী সরকার চলে যেতে পারে।
 

এর আগে, সকালে উপদেষ্টা কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন এবং রোগী ও তাদের স্বজনদের সঙ্গে কথা বলেন।