মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬ এ ১০:৩০:০৩ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •

পটুয়াখালী পুলিশ লাইনের ব্যারাক নারী পুলিশ কনস্টেবলের ঝুলন্ত মরদেহ উদ্ধার

পটুয়াখালী পুলিশ লাইনের ব্যারাক নারী পুলিশ কনস্টেবলের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঢাকা প্রেস,পটুয়াখালী প্রতিনিধি:-

 

পটুয়াখালী পুলিশ লাইনের ব্যারাক থেকে তৃষা বিশ্বাস (২২) নামের এক নারী কনস্টেবলের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
 

রোববার (১৯ জানুয়ারি) সকাল ৭টায় তৃষা বিশ্বাসের মরদেহ উদ্ধার করা হয়। তিনি মাদারীপুর জেলার ঢাসার থানার পূর্ব কমলাপুর গ্রামের কৃষ্ণ বিশ্বাসের মেয়ে। তৃষা ২০২৩ সালের নভেম্বর মাসে পুলিশে যোগদান করেছিলেন।
 

পটুয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) আহমাদ মাইনুল হাসান জানান, পারিবারিক কারণে তৃষা মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। তার মরদেহ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং ময়নাতদন্তের পর মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
 

আহমাদ মাইনুল হাসান আরও জানান, তৃষার সহকর্মীরা জানিয়েছেন যে, কিছুদিন আগে তৃষা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী হাসপাতালে ভর্তি হওয়ার জন্য বলা হয়, কিন্তু তিনি চিকিৎসা নিতে হাসপাতালে যাননি।