বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ এ ০৪:৩১:১৩ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •

সহকারী কাজী মামুনের বিরুদ্ধে কাবিননামার স্বাক্ষর নকল করিয়া ভূয়া তালাকনামা তৈরী থানায় অভিযোগ। 

সহকারী কাজী মামুনের বিরুদ্ধে কাবিননামার স্বাক্ষর নকল করিয়া ভূয়া তালাকনামা তৈরী থানায় অভিযোগ। 

ঢাকা প্রেস
জিহাদ হোসেন,বিশেষ প্রতিনিধি ( নারায়ণগঞ্জ):-

 


নারায়ণগঞ্জের সোনারগাঁও থানার মোগড়াপাড়া ইউনিয়নে সহকারী কাজী মামুনের বিরুদ্ধে কাবিননামার স্বাক্ষর নকল করিয়া ভূয়া তালাকনামা তৈরী করায় থানায় অভিযোগ করেন ভুক্তভোগী নারী মিথিলা আক্তার।
 

সহকারী কাজী মামুনের বিরুদ্ধে কাবিননামার স্বাক্ষর নকল করিয়া ভূয়া তালাকনামা তৈরী থানায় অভিযোগ। 


অভিযোগ সুএে জানা যায় মিথিলা আক্তার (২১), পিতা- মনোয়ার হোসেন, স্বামী, মোঃ মিজান ওরফে লুঙ্গি মিজান, গ্রাম-লেবুছাড়া, ইউপি-মোগরাপাড়া, খানা সোনারগাঁ জেলা, নারায়নগঞ্জ থানায় হাজির হইয়া আসামী ১। মামুন (৪০), পিতা- জলিল মেয়ার গ্রাম মুক্তিশপুর ২। মোঃ মিজান ওরফে লুঙ্গি মিজান (২৬), পিতা-মোহামাদ আলী গ্রামঃ দিয়াপাড়া সোনারগাঁ পৌরদজ্য, খানা- সোনারগাঁও, জেলা নারায়নগঞ্জ -দের বিরুদ্ধে এই মর্মে অভিযোগ করিতেছি যে, বিগত ইং ২২/৪/২০২৪ তারিখ রেজিষ্ট্রি কাবিননামা মূলে ০২ নং আসামীর সহিত আমার বিবাহ হয়। ২নং আসামী মিজান আমাকে মানুষিক শারিরীক ভাবে অত্যাচার করে এবং যৌতুকের জন্য আমাকে প্রায় প্রতিদিনই আমাকে মারধর ও অকথ্য ভাষায় গালাগালি করত। তারপর আমি আমার বাবার বাড়ি সোনারগাঁ থানাধীন সাকিনস্থ লেনুষাড়া চলে যাই।

আমি বিজ্ঞ আদালতে যৌতকের জন্য গত ইং ১৪/১১/২০২৪ তারিখ আমার স্বামী মিজান ওরফে লুঙ্গি মিজান এর বিরুদ্ধে মামলা দায়ের করি বিজ্ঞ আদালতের মামলা নং ডি আর ৭১৪/২০২৪, কিছু দিনপর ২নং আসামীকে সোনারগাঁ থানা পুলিশ গ্রেফতার করে আদালতে প্রেরন করে। গত ইং ২৭/১১/২০২৪ তারিখ ১নং আসামী মামুন আমায় কাবিননামার স্বাক্ষর নকল করিয়া ভূয়া তালাকনামা তৈরী করিয়া আদালতে প্রেরন করলে ২নং আসামী মিজান ওরফে লুঙ্গি মিজান আদালত থেকে জামিন প্রাপ্ত হইয়াছে, উপরোক্ত ১নং আসামী মামুন আমার কাবিননামার স্বাক্ষর নকল করিয়া ভুয়া তালাকনামা তৈরী করার কারনে আমি চিন্তিত ও হতাশাগ্রস্থ হয়ে পড়েছি।

এবিষয়ে অভিযুক্ত সহকারী কাজী মামুনের কাছে সাংবাদিকরা কাবিননামার ভলিউম চেক করতে চাইলে তিনি ভলিয়ম হারিয়ে গেছে  বলে জানান সঠিক কোন তথ্য  প্রমাণ দেখাতে পারেনি।

সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ এম বারী জানান এবিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে