বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ এ ১০:২০:১২ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •

বঙ্গোপসাগর পাড়ি দিয়ে ৩৬ রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ, হেফাজতে নিলো বিজিবি

বঙ্গোপসাগর পাড়ি দিয়ে ৩৬ রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ, হেফাজতে নিলো বিজিবি

ঢাকা প্রেস
মঈনুদ্দীন শাহীন (ষ্টাফ রিপোর্টার) কক্সবাজার:-


 

বঙ্গোপসাগর পাড়ি দিয়ে মাছ ধরার বোটে করে কক্সবাজারের টেকনাফ সীমান্তে মেরিন ড্রাইভের মাধ্যমে বাংলাদেশে অনুপ্রবেশ করেছে নারী, পুরুষ ও শিশুসহ ৩৬ জন রোহিঙ্গা। পরে তাদের হেফাজতে নেয় বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)।
 

রোববার (৫ জানুয়ারি) দুপুরে টেকনাফ উপজেলার মেরিন ড্রাইভের সাবরাং এলাকার মুন্ডার ডেইলঘাট দিয়ে তারা বাংলাদেশে প্রবেশ করে।
 

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. এহসান উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
 

জানা গেছে, বিজিবির হেফাজতে থাকা রোহিঙ্গাদের মধ্যে ৫ নারী, ১০ শিশু এবং ২১ পুরুষ রয়েছে। বিজিবি তাদের ফেরত পাঠানোর পরিকল্পনা করেছে।
 

টেকনাফের স্থানীয় ইউপি সদস্য মো. সেলিম জানান, মেরিন ড্রাইভের মুন্ডার ডেইলঘাট দিয়ে একটি ট্রলারে ৩৬ রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে।
 

এ বিষয়ে টেকনাফ ইউএনও মো. এহসান উদ্দিন বলেন, "দুপুরে মেরিন ড্রাইভের মুন্ডার ডেইলঘাটে রোহিঙ্গাদের অনুপ্রবেশ ঘটলে বিজিবি তাদের হেফাজতে নেয়।"
 

টেকনাফ-২ বিজিবির মেজর ইশতিয়াক আহমেদ জানান, "সাগরপথে ৩৬ রোহিঙ্গা অনুপ্রবেশ করেছে। তাদের দ্রুত ফেরত পাঠানো হবে।"