বাণিজ্য — পাতা ৩৬
দেশে ১০ হাজার কোটি ডলারের বিনিয়োগ সম্ভাবনা
পর্দা নামল দেশের ব্যবসায়ীদের শীর্ষ আয়োজন বাংলাদেশ ব্যবসা সম্মেলনের। তিন দিনের এ আয়োজন গতকাল সোমবার শেষ হয়েছে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখা ১২ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পুরস্কার প্রদান ও সম্মাননা জানানোর মধ্য দিয়ে। দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই) এ সম্মেলনের আয়োজন করে। সম্মেলনটি অনুষ্ঠিত হয় রাজ...







