বাণিজ্য — পাতা ৩৩
পাইকারিতে কমল খোলা তেলের দাম
খোলা সয়াবিন সরকার নির্ধারিত দামের চেয়ে লিটারে ১৪ টাকা এবং পাম তেল ৯ টাকা কমে বিক্রি হচ্ছে ► আন্তর্জাতিক বাজারে সয়াবিন তেলের দাম কমেছে ২৯.৩৬%, একইভাবে কমেছে পাম তেলের দামও ভ্যাট পরিশোধের অজুহাতে বাজারে অস্থিরতা তৈরির পর খাতুনগঞ্জের পাইকারি বাজারে খোলা পাম তেল এবং খোলা সয়াবিন তেলের দাম কমেছে। পাম তেলের দাম কমেছে লিটারে ৯ টাকা এবং সয়াবিন তেলের দাম লিট...
ব্যাংকে হয়রানির শিকার হলেই ফোন করুন দুটি হটলাইনে
ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের সেবা পেতে হয়রানির শিকার হলে তার প্রতিকারের জন্য বাংলাদেশ ব্যাংকের ‘হটলাইন’ নম্বর ১৬২৩৬-এ ফোন করে অভিযোগ জানাতে হবে। সেই সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ‘হটলাইন’ নম্বরেও ফোন করে অভিযোগ করা যাবে। অর্থাৎ কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে গিয়ে আপনি যদি কাঙ্ক্ষিত সেবা না পান, তাহলে সরাসরি ওই প্রতিষ্ঠান ও বাংলাদেশ ব্যাংকের হটলা...
ইমরান খানকে গ্রেপ্তারের প্রতিক্রিয়ায় পাকিস্তানি রুপির রেকর্ড দরপতন
মার্কিন ডলারের বিপরীতে পাকিস্তানি রুপির আরও দরপতন হয়েছে। আজ বুধবার দেশটির আন্তব্যাংক লেনদেনে ডলারের দর দাঁড়িয়েছে ২৯০ রুপি। এর আগে ডলারের সর্বোচ্চ দর ছিল ২৮৮ দশমিক ৪২ রুপি; অর্থাৎ রুপির মান এখন দেশটির ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে। পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজের এক সংবাদে বলা হয়েছে, দুর্নীতির মামলায় দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে গ্রেপ্তার...
‘হাতবাক্সে’ সফল উদ্যোক্তা শাফাত
ষষ্ঠ শ্রেণিতে পড়ার সময় উদ্যোক্তা মো. শাফাত কাদিরের চাচা যুক্তরাষ্ট্র থেকে তার জন্য উপহার হিসেবে আনেন ‘স্ট্যাচু অব লিবার্টির’ একটি রেপ্লিকা বা প্রতিরূপ। সে সময় রেপ্লিকা কী জিনিস, তা না বুঝলেও এটা নিয়ে বেশ কৌতূহল জন্মায় শাফাতের মনে। চিন্তা করেন, বড় হয়ে দেশকে প্রতিনিধিত্ব করে এমন সব পণ্য তৈরি করবেন তিনি। পড়ালেখা শেষ করে তাই এই রেপ্লিকা তৈরিকেই নিজের ব...
রিজার্ভের পরিমাণ যে কারণে কমেছে
দেশের রিজার্ভের পরিমাণ কমে যাওয়ার জন্য কৃত্রিমভাবে ডলারের দাম আটকে রাখা ও বিনিময় হারের ওপর কড়াকড়ি আরোপের দায় রয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বিশ্বব্যাংক। সংস্থাটি বলছে, রিজার্ভ কমে যাওয়ায় আমদানি ব্যয় বহন কঠিন হয়েছে। এ ছাড়া বাইরের ঋণ পরিশোধেও সমস্যা হয়েছে। গতকাল ঢাকায় এক সম্মেলনে এ প্রতিবেদনের বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। দক্ষিণ এশিয়ার দেশগুলোকে নিয়ে...
শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অর্থনীতি চীনকে ছাড়িয়ে যেতে পারে : চীনা রাষ্ট্রদূত
বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বের কারণে বাংলাদেশ অর্থনৈতিক উন্নয়নের দিক থেকে আরেকটি চীনে পরিণত হবে। তিনি বলেন, ‘আমি দেখতে পাচ্ছি বাংলাদেশ আরেকটি চীনে পরিণত হবে, হতে পারে আরও ভালো, কারণ এতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্ব রয়েছে। রাষ্ট্রদূত বলেন, পূর্বাভাস অনুযায়ী আগামী বছর বাংলাদ...
লেনদেনে তথ্য-প্রযুক্তি কোম্পানির প্রাধান্য
সূচকের ঊর্ধ্বমুখী ধারায় দিনের লেনদেন শুরু হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জে। বেলা ১১টা ১৮ মিনিটে তিনটি সূচকের মধ্যে দুটি আজ ঊর্ধ্বমুখী। ডিএসইএক্স সূচক বেড়েছে ২ দশমিক ৪ পয়েন্ট, ডিএসইএস সূচক বেড়েছে ১ দশমিক ৭৩ পয়েন্ট আর ডিএস ৩০ সূচক কমেছে ১ দশমিক ৪। তবে দিনের প্রথম ঘণ্টায় তিনটি সূচকই ছিল ঊর্ধ্বমুখী। পয়েন্ট বৃদ্ধির হারও ছিল বেশি। ১১টা ১৫ মিনিটের পর ডিএস ৩০ সূ...
ফেসবুক-গুগল-ইউটিউবের ডিজিটাল বিজ্ঞাপনে ১৫ শতাংশ কর কর্তন হবে
ইন্টারনেটভিত্তিক ডিজিটাল মার্কেটিং এবং বিদেশি রেডিও-টেলিভিশনে বিজ্ঞাপন সম্প্রচার থেকে আয়ের ওপর ১৫ ও ২০ শতাংশ কর কর্তনের জন্য বৈদেশিক মুদ্রা লেনদেনে নিয়োজিত সব ব্যাংককে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সামাজিক যোগাযোগমাধ্যমে বিজ্ঞাপন প্রচারের ক্ষেত্রে ১৫ শতাংশ এবং বিদেশি টেলিভিশন-রেডিওতে প্রচারিত বিজ্ঞাপনের আয় (দেশি প্রতিষ্ঠানের ব্যয়) বিদেশি প্রতিষ...
রিজার্ভ কমে ৩০ বিলিয়ন ডলারের নিচে
গতকাল সোমবার (৮ মে, ২০২৩) দিন শেষে রিজার্ভ কমে দাঁড়িয়েছে ২ হাজার ৯৮৩ কোটি ডলার। এর আগে ২০১৪-১৫ অর্থবছরে রিজার্ভ এই ঘরে ছিল। ডলার–সংকটের মধ্যে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে ৩০ বিলিয়ন বা ৩ হাজার কোটি ডলারের নিচে নেমে এসেছে। এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নে (আকু) মার্চ-এপ্রিল সময়ে আমদানি বাবদ ১১৮ কোটি ডলার পরিশোধের পর আজ সোমবার রিজার্ভ কমে গেছ...
বঙ্গবাজারের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ব্যাংক ঋণের তালিকা হচ্ছে
বঙ্গবাজারে আগুনে পুড়ে যাওয়া ব্যবসায়ীদের কার কত ব্যাংক ঋণ ছিল, তার তালিকা করার জন্য ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। অভ্যন্তরীণ এক পরিপত্রের মাধ্যমে দেশের তফসিলি ব্যাংকগুলোকে এই নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংকগুলো এখন বঙ্গবাজারের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ঋণসংক্রান্ত তথ্য নির্ধারিত ছকে পাঠানোর জন্য শাখা পর্যায়ে চিঠি দিচ্ছে। চিঠির স...
১ জুন বাজেট ঘোষণা, এ নিয়ে ঘটছে দ্বিতীয়বার
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জাতীয় সংসদে ২০২৩-২৪ অর্থবছরের বাজেট উপস্থাপন করবেন আগামী ১ জুন। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের অতিরিক্ত সচিব কবিরুল ইজদানী খানের সভাপতিত্বে গত রোববার সচিবালয়ে অনুষ্ঠিত বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত হয়। দেশের ইতিহাসে দ্বিতীয়বার ১ জুন বাজেট উপস্থাপন করা হচ্ছে জাতীয় সংসদে। প্রয়াত অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এর আগে ২০১৭-...
রিকন্ডিশন্ড গাড়ির দাম বেড়েছে ২৫ শতাংশ, বিক্রি তলানিতে
বৈশ্বিক পরিস্থিতির কারণে ডলারের বিপরীতে টাকার রেকর্ড অবমূল্যায়ন হয়েছে। টাকার লাগামহীন অবমূল্যায়নের ফলে আমদানি পণ্যের দামও বেড়ে গেছে। ডলারের দাম বৃদ্ধিতে আমদানি ব্যয় বেড়ে যাওয়ায় দেশের বাজারে ব্যক্তিগত রিকন্ডিশন্ড গাড়ির দাম ২৫ শতাংশ পর্যন্ত বেড়েছে। একই সঙ্গে কমেছে গাড়ির আমদানি। দাম বৃদ্ধিতে রিকন্ডিশন্ড গাড়ি বিক্রি ৭০ থেকে ৮০ শতাংশ পর্যন্ত কমে গেছে বল...
মুদ্রানীতিতে বাজারভিত্তিক সুদহার চালুর বিষয়ে ভাবছে কেন্দ্রীয় ব্যাংক
পরবর্তী মুদ্রানীতিতে বাজারভিত্তিক সুদহার চালুর বিষয়ে ঘোষণা আসবে। একই সঙ্গে মুদ্রার একক বিনিময় হার চালুর দিকেও যাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রতিনিধিদলের সঙ্গে আলোচনার পর রোববার (৭ মে) বাংলাদেশ ব্যাংকের কাজেমি সেন্টারে এ তথ্য জানিয়েছেন ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. মেজবাউল হক। তিনি বলেন, বর্তমানে ডলারের এক...
রপ্তানি আয় না আসার তথ্যে গরমিলের যে ব্যাখ্যা দিল বাংলাদেশ ব্যাংক
রপ্তানি তথ্যের সংজ্ঞার গরমিলের কারণে রপ্তানি আয় দেশে না আসার পরিমাণ নিয়ে প্রশ্ন উঠেছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। নিয়ন্ত্রক সংস্থাটি জানিয়েছে, কোনো পণ্য রপ্তানি হওয়ার ১২০ দিনের মধ্যে দেশে আসার নিয়ম রয়েছে। আবার বিদেশে অবস্থিত বাংলাদেশিদের মালিকানাধীন কোম্পানির মুনাফাও দেশে আনতে হয়। দেশে আসেনি এমন রপ্তানি আয় ও মুনাফার পরিমাণ ১৪০ কোটি ডলার। বাংলাদেশ...
এবার রপ্তানি খাতসহ কিছু ক্ষেত্রে করপোরেট কর বাড়তে পারে
আগামী অর্থবছরের করপোরেট করহার কমছে না। বরং কিছু ক্ষেত্রে করহার বাড়ানো হতে পারে। যেসব খাত দাঁড়িয়ে গেছে, সেসব খাতকে আগের চেয়ে বেশি কর দিতে হবে। কিংবা এত দিন ধরে করছাড় পেয়েও যারা ভালো করছে না, তেমন খাতের সুবিধা উঠিয়ে দেওয়া হতে পারে। এনবিআরের দায়িত্বশীল সূত্রে জানা গেছে, এখন কোন কোন খাত এই তালিকায় রাখা হবে, তা নিয়ে যাচাই-বাছাই চলছে। কর্মকর্তাদের সূত্রে...
প্রতিদিন বাজারে এসে নতুন দাম শুনি!
ঈদের পর আবারও বাড়তে শুরু করেছে মাছ, মাংস, ডিম, সবজিসহ নিত্যপণ্যের দাম। বেড়েছে তেল, চিনি ও পেঁয়াজের দামও। ফলে বেশ অস্বস্তিতে রয়েছে সাধারণ মানুষ। শুক্রবার (৫ মে) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে যায়, আজ প্রতি কেজি বেগুন বিক্রি হচ্ছে ৭০ টাকায়, পেঁপে ৮০ টাকা, করল্লা ৮০ টাকা, কাঁকরোল ১০০ টাকা, গাজর ৭০-১২০ টাকা, টমেটো ৪০-৬০ টাকা, মিষ্টিকুমড়া ৪০ টাকা, চাল ক...
মূল্যবৃদ্ধির পর বাজারে সরবরাহ বাড়ল সয়াবিন তেলের, চিনির সংকট কাটেনি
নতুন করে আবার সয়াবিন ও পাম তেলের দাম বাড়িয়েছে সরকার। তাতে বোতলজাত প্রতি লিটার সয়াবিন তেলের দাম ঠিক করা হয়েছে ১৯৯ টাকা। সয়াবিন তেলের ব্যবসার সঙ্গে যুক্ত মিলমালিকদের দাবির পরিপ্রেক্ষিতে সরকার দাম বাড়ানোর এ সিদ্ধান্ত নিয়েছে। চিনিকলের মালিকেরাও বেশি দামে বিদেশ থেকে চিনি আমদানির বিষয়ে সরকারের নিশ্চয়তা চেয়ে আবেদন করে। তবে চিনির দাম বাড়ানোর বিষয়ে গতকাল পর...
চলতি বছরের প্রথম প্রান্তিকে গ্রামীণফোনের আয় বেড়েছে ২.৮ শতাংশ
চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) ৩ হাজার ৭৩৪ কোটি টাকা আয় করেছে বেসরকারি খাতের মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোন। এই আয় প্রতিষ্ঠানটির গত বছরের একই সময়ের তুলনায় ২ দশমিক ৮ শতাংশ বেশি। শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিটি স্টক এক্সচেঞ্জের মাধ্যমে ত্রৈমাসিক আর্থিক প্রতিবেদনের এ তথ্য আজ বুধবার বিনিয়োগকারীদের জানিয়েছে। এ ছাড়া গ্রামীণফোনের পক্ষে এক...






























