প্রকাশকালঃ ১৫ এপ্রিল ২০২৬, দুপুর ১:১৪ সময়

বলিউড তারকা সালমান খানের একটি ভাইরাল পোস্টের জবাব দিয়েছেন অভিনেত্রী ও পাঞ্জাব কিংসের সহ-মালিক প্রীতি জিনতা। আইপিএলে দলের জয়ের পর সালমানের অভিনন্দন বার্তাকে ঘিরে সামাজিক মাধ্যমে তৈরি হয়েছে ব্যাপক আলোচনা।
এপ্রিল ১৩ তারিখে সালমান খান নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে প্রীতিকে উদ্দেশ করে লিখেছিলেন, ‘ওয়েল ডান জিনতা, কনগ্র্যাচুলেশনস জিনতা, টিম ইজ প্লেয়িং ওয়েল।’ তাঁর এই পোস্ট দ্রুত ভাইরাল হয়ে যায়।
এর জবাবে প্রীতি জিনতা কমেন্টে লেখেন, ‘ধন্যবাদ সালমান। সব কৃতিত্ব অধিনায়ক, কোচ ও পুরো দলের, আর কিছুটা আপনারও। অনেক ভালোবাসা! এখন একটা ম্যাচ দেখতে আসুন।’
পোস্টের সঙ্গে তিনি শেয়ার করেন কয়েকটি থ্রোব্যাক ছবি, যেখানে পাঞ্জাব কিংসের অধিনায়ক শ্রেয়াস আইয়ার, ক্রিকেটার যুজবেন্দ্র চাহাল এবং শশাঙ্ক সিংকে দেখা যায়। ছবিগুলো নেওয়া হয়েছিল বিগবসের সেটে, যেখানে সঞ্চালক ছিলেন সালমান খান।
ভক্তদের নজর এড়িয়ে যায়নি যে, এটি প্রথমবার নয়—এর আগেও প্রায় ১২ বছর আগে প্রীতির দল জিতলে সালমান একইভাবে শুভেচ্ছা জানিয়েছিলেন। সেই পুরনো পোস্টও নতুন করে ভাইরাল হয়েছে।
উল্লেখ্য, সালমান খান ও প্রীতি জিনতা একসঙ্গে বেশ কয়েকটি জনপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন, যার মধ্যে রয়েছে, হার দিল জো পেয়ার করবে,
চোরি চোরি চুপকে চুপকে, দিল নে জিসে আপনা কহা, জান-এ-মান, হিরোজ
ক্যারিয়ারের দিক থেকে সামনে নতুন কাজ নিয়েও ব্যস্ত দুজন। সালমান খানকে আগামীতে দেখা যাবে ‘মাতৃভূমি’ সিনেমায়। অন্যদিকে প্রীতি জিনতা অভিনয় করবেন লাহোর ১৯৪৭-এ। যেখানে তার সহ-অভিনেতা সানি দেওল।