প্রকাশকালঃ ২৬ জুলাই ২০২৬, বিকাল ৭:৫২ সময়

আবদুল হাকিম রানা, দক্ষিণ চট্টগ্রাম:
চট্টগ্রাম মহানগরীর ঐতিহ্যবাহী রেলওয়ে এমপ্লয়ীজ গার্লস হাইস্কুলের এডহক কমিটির নতুন সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কর কর্মকর্তা লায়ন এ.কে.এম সালাহউদ্দিন এমজেএফ। চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কর্তৃক তাকে এই পদে অনুমোদন দেওয়া হয়।
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রামের বিদ্যালয় পরিদর্শক প্রফেসর মোহাম্মদ আবুল কাসেম স্বাক্ষরিত এক অফিস স্মারকে (স্মারক নম্বর: চশিবো/বিদ্যাঃ/চট্ট:মহা: (ডবল)/৬৭৯/৯৬/(অংশ-১)/১২০৯ (২), তারিখ: ১৬ জুলাই ২০২৬) চার সদস্যের এই এডহক কমিটি অনুমোদন দেওয়া হয়।
অনুমোদিত এডহক কমিটির সদস্যবৃন্দ:
সভাপতি: লায়ন এ.কে.এম সালাহউদ্দিন এমজেএফ
শিক্ষক প্রতিনিধি: মঈনুদ্দিন মোহাম্মদ নুরুল ইসলাম
অভিভাবক প্রতিনিধি: শারমিন সুলতানা
সদস্য সচিব: প্রধান শিক্ষক (পদাধিকারবলে)
শিক্ষা বোর্ডের নির্দেশনা অনুযায়ী, 'প্রবিধানমালা-২০২৪'-এর ৬৫(২) প্রবিধান অনুসারে এই এডহক কমিটি পূর্ণাঙ্গ ম্যানেজিং কমিটির যাবতীয় ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবে।
নবনির্বাচিত সভাপতি লায়ন এ.কে.এম সালাহউদ্দিন এমজেএফ জানান, শিক্ষা বোর্ডের নির্দেশনা যথাযথভাবে মেনে বিদ্যালয়ের শিক্ষার গুণগত মান বজায় রাখতে নতুন কমিটি অত্যন্ত আন্তরিকতার সাথে কাজ করবে। এ লক্ষ্যে তিনি সংশ্লিষ্ট সকলের সার্বিক সহযোগিতা কামনা করেছেন।
উল্লেখ্য, লায়ন সালাহউদ্দিন বিগত মেয়াদেও অত্যন্ত দক্ষতার সাথে এই বিদ্যালয়ের সভাপতির দায়িত্ব পালন করেছিলেন।