প্রকাশকালঃ ২৫ জুলাই ২০২৬, রাত ১০:০৬ সময়

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:
মাদকের ভয়াল থাবা থেকে নতুন প্রজন্মকে রক্ষা এবং নিরাপদ সমাজ গঠনের প্রত্যয়ে কুমিল্লার মুরাদনগর উপজেলার নবীপুর পূর্ব ইউনিয়নের বাখরনগর গ্রামে অনুষ্ঠিত হয়েছে একটি বিশাল মাদকবিরোধী মতবিনিময় সভা। ‘মাদককে না বলি, মাদকমুক্ত সমাজ গড়ি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্থানীয় গ্রামবাসীর উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে মুরাদনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী বলেন,
“মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, একটি পরিবার, সমাজ ও রাষ্ট্রকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। তাই মাদকের বিরুদ্ধে এখনই সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি জনপ্রতিনিধি, শিক্ষক, অভিভাবক, রাজনৈতিক নেতা ও ধর্মীয় ব্যক্তিত্বসহ সর্বস্তরের সচেতন নাগরিককে একযোগে কাজ করতে হবে। জনগণের সক্রিয় সহযোগিতা ছাড়া মাদকের বিরুদ্ধে স্থায়ী সফলতা অর্জন সম্ভব নয়।”
নবীপুর পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী আবুল খায়েরের সভাপতিত্বে সভায় বক্তারা যুবসমাজকে মাদকের হাত থেকে বাঁচাতে নিয়মিত প্রচারণা, পারিবারিক নজরদারি বৃদ্ধি এবং কঠোর আইন প্রয়োগের ওপর জোর দেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন:
মো. আব্দুল আজিজ মোল্লা — যুগ্ম-আহ্বায়ক, মুরাদনগর উপজেলা বিএনপি
মো. কামাল উদ্দিন ভূঁইয়া — যুগ্ম-আহ্বায়ক, মুরাদনগর উপজেলা বিএনপি
মো. নজরুল ইসলাম — যুগ্ম-আহ্বায়ক, মুরাদনগর উপজেলা বিএনপি
মোল্লা মজিবুল হক — সদস্য সচিব, মুরাদনগর উপজেলা বিএনপি
খাইরুল হাসান — আহ্বায়ক, মুরাদনগর উপজেলা ছাত্রদল
এছাড়াও সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুধীসমাজের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষসহ প্রচুরসংখ্যক তরুণ-যুবক অংশ নেন। আলোচনা সভা শেষে উপস্থিত সকলেই একটি মাদকমুক্ত, নিরাপদ ও সুস্থ সমাজ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।