প্রকাশকালঃ ১৩ মে ২০২৬, দুপুর ৩:০৪ সময়

চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, শরীরে উৎপন্ন ইউরিক অ্যাসিড সাধারণত কিডনির মাধ্যমে ফিল্টার হয়ে প্রস্রাব বা মলের সঙ্গে বের হয়ে যায়। তবে কিডনি ঠিকভাবে কাজ না করলে ইউরিক অ্যাসিড রক্তে জমতে শুরু করে। এতে গাঁটের ব্যথাসহ নানা জটিলতা দেখা দিতে পারে।
রাতে ঘুমানোর সময় পায়ে তীব্র ব্যথা অনুভব হওয়া
পায়ের কিনারায় ফোলাভাব
জয়েন্টে ব্যথা
বসা বা ওঠার সময় পায়ের পাতায় ব্যথা
দই
দই অন্ত্রের স্বাস্থ্যের জন্য উপকারী হলেও ইউরিক অ্যাসিডের রোগীদের ক্ষেত্রে এটি সমস্যা বাড়াতে পারে বলে মনে করেন বিশেষজ্ঞরা। এতে থাকা কিছু উপাদান শরীরে ইউরিক অ্যাসিডের মাত্রা বাড়াতে পারে।
জাঙ্কফুড ও তেলযুক্ত খাবার
অতিরিক্ত তেলযুক্ত ও প্রক্রিয়াজাত খাবার শরীরে ইউরিক অ্যাসিডের পরিমাণ বাড়াতে পারে। তাই ফাস্টফুড ও জাঙ্কফুড যতটা সম্ভব এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়।
ফুলকপি, বাঁধাকপি ও মাশরুম
এসব সবজিতে পিউরিনের পরিমাণ তুলনামূলক বেশি থাকে। অতিরিক্ত পিউরিন শরীরে ইউরিক অ্যাসিড বাড়াতে পারে। এজন্য ইউরিক অ্যাসিডের রোগীদের এসব খাবার সীমিত পরিমাণে খাওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা।
বাদাম ও অ্যালকোহল
কিছু ক্ষেত্রে অতিরিক্ত বাদাম খাওয়াও ইউরিক অ্যাসিড বৃদ্ধির ঝুঁকি বাড়াতে পারে। পাশাপাশি অ্যালকোহল ইউরিক অ্যাসিডের মাত্রা দ্রুত বাড়িয়ে দেয়। তাই সুস্থ থাকতে মদ্যপান থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।