প্রকাশকালঃ ২৭ আগস্ট ২০২৬, বিকাল ৫:৫৫ সময়

বৃহস্পতিবার (২৭ আগস্ট) বুল্লা থেকে ছাতিয়াইন পর্যন্ত সড়কের বিভিন্ন স্থানে এ কর্মসূচি পালন করা হয়।
আয়োজকরা জানান, সড়কের দুই পাশে সবুজ বেষ্টনী গড়ে তোলার পাশাপাশি ভবিষ্যতে এলাকাটিকে একটি আকর্ষণীয় পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলার সম্ভাবনা তৈরি করাই এ উদ্যোগের মূল লক্ষ্য।
কর্মসূচিতে আর্থিক সহযোগিতা করেন লিয়াকত, আহাদ, শাওন, রুবেল ও প্রবাসী রুবেল। এ সময় সাঈদ বোরহান উদ্দিন খান, জাহাঙ্গীর আলম, নজরুল ইসলাম, হাফেজ আকরাম, কামরুল, শামীম হোসেনসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
মানবিক ফাউন্ডেশন বুল্লা ইউনিটের উদ্যোগের বিষয়ে সাঈদ বোরহান উদ্দিন খান বলেন, “বুল্লা থেকে ছাতিয়াইন সড়ককে সবুজায়ন করা এবং ভবিষ্যতে এটিকে একটি পর্যটন এলাকা হিসেবে গড়ে তোলার লক্ষ্যেই আমাদের এ উদ্যোগ। আমরা চাই, সড়কটি একসময় সবুজে ঘেরা সুন্দর ও আকর্ষণীয় সড়ক হিসেবে পরিচিতি লাভ করুক।”
তিনি বলেন, সড়কের দুই পাশে রয়েছে অসংখ্য কৃষিজমি। এ এলাকায় প্রায়ই বজ্রপাতের ঘটনা ঘটে। তালের গাছ বড় হলে পরিবেশের জন্য উপকারী হওয়ার পাশাপাশি ভবিষ্যতে স্থানীয় মানুষও এর সুফল পাবেন। একই সঙ্গে সড়কের সৌন্দর্যও বাড়বে।
সাঈদ বোরহান উদ্দিন খান আরও বলেন, উদ্যোগটি সফলভাবে বাস্তবায়ন করা গেলে ভবিষ্যতে এলাকার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পর্যটকেরা এখানে আসতে পারেন। এতে এলাকার পরিচিতি বাড়ার পাশাপাশি স্থানীয়দের জন্যও নতুন সম্ভাবনা তৈরি হবে।
স্থানীয়রা জানান, শুধু বীজ রোপণ করলেই হবে না, সেগুলোর নিয়মিত পরিচর্যা, সেচ ও সুরক্ষা নিশ্চিত করাও জরুরি। রোপণ করা তালের বীজগুলো যথাযথভাবে সংরক্ষণ করা গেলে আগামী কয়েক বছরে সড়কের দুই পাশে সবুজের আবহ তৈরি হবে।
আয়োজকদের আশা, ধারাবাহিকভাবে এ উদ্যোগ অব্যাহত থাকলে বুল্লা-ছাতিয়াইন সড়কটি একসময় একটি সবুজ, নান্দনিক ও আকর্ষণীয় সড়ক হিসেবে পরিচিতি পাবে।