প্রকাশকালঃ ১৭ আগস্ট ২০২৬, বিকাল ৭:৫৬ সময়

একই সঙ্গে সংগঠনের সাধারণ সদস্যদের তথ্য হালনাগাদ ও সদস্যপদ নিশ্চিত করতে অনলাইন ফরম চালু, সদস্যদের তালিকা ওয়েবসাইটে প্রকাশ এবং নিষ্ক্রিয় সদস্যদের সক্রিয় করতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে।
সোমবার (১৭ আগস্ট) সকাল ১০টা থেকে দিনব্যাপী পদ্মা নদীর পাড়ের একটি রেস্তোরাঁয় বিএমএসএফ কেন্দ্রীয় কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও কেন্দ্রীয় কমিটির সভাপতি আহমেদ আবু জাফর।
সভায় আহমেদ আবু জাফর বলেন, সাংবাদিকদের দাবি, অধিকার ও মর্যাদা রক্ষায় বিএমএসএফকে প্রাতিষ্ঠানিকভাবে কার্যকর সংগঠনে পরিণত করতে সবার অংশগ্রহণ ও সহযোগিতা প্রয়োজন। তিনি সংগঠনকে কেবল একটি সংগঠন হিসেবে নয়, বরং সাংবাদিকদের কল্যাণে কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক লায়ন মো. আবুল হোসেনের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন সহসভাপতি মোফাজ্জল হোসেন, যুগ্ম সম্পাদক নুরুল হুদা বাবু, সহসম্পাদক শেখ রাজা ও আমির হোসেন, সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক মিয়াজি, সহসাংগঠনিক সম্পাদক ফৌজি হাসান খান, জিকে রাসেল ও শাহজাদী সুলতানা এবং অর্থ সম্পাদক সোহেল পারভেজসহ কেন্দ্রীয় নেতারা।
সভায় সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নসহ ১৪ দফা দাবি বাস্তবায়নের আন্দোলন আরও জোরদার করার সিদ্ধান্ত নেওয়া হয়। এ লক্ষ্যে শিগগিরই দেশের ১০ বিভাগে বিভাগীয় সমাবেশ আয়োজন করা হবে বলে জানানো হয়।
এ ছাড়া সভায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের নতুন ওয়েবসাইট bmsfbd.com উদ্বোধন করা হয় এবং প্রাথমিক সদস্যপদের অনলাইন আবেদন কার্যক্রম চালু করা হয়।
সভা শেষে বিএমএসএফের নেতৃবৃন্দ সাংবাদিকদের কল্যাণ, অধিকার ও মর্যাদা রক্ষার আন্দোলনে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।