প্রকাশকালঃ ১৫ মার্চ ২০২৬, রাত ১১:০৫ সময়

মোঃশফিকুল ইসলাম রাজশাহী ব্যুরো চীফঃ
রাজশাহীর চারঘাটে নবগঠিত চারঘাট মিডিয়া প্রেসক্লাবের উদ্বোধন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকাল ৪টায় চারঘাট বাজারের জিরো পয়েন্টে অবস্থিত “ভাই ভাই হোটেল”-এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে স্থানীয় সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চারঘাট মিডিয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ শফিকুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চারঘাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ রাহাতুল করিম মিজান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ হাসান আল-মামুন, যায়যায়কাল পত্রিকার রাজশাহী স্টাফ রিপোর্টার।
এছাড়াও বিভিন্ন জাতীয় ও স্থানীয় পত্রিকার সাংবাদিকসহ মিডিয়ার প্রতিনিধিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
চারঘাট মিডিয়া প্রেসক্লাবের দায়িত্বপ্রাপ্তদের মধ্যে উপস্থিত ছিলেন সহ-সভাপতি মোঃ আব্দুল হাদী, সাধারণ সম্পাদক মোঃ রাজন আলী, সাংগঠনিক সম্পাদক মোঃ হৃদয় আলী, যুগ্ম সম্পাদক মোঃ আমির হামজা, সদস্য মোঃ মেহেদী হাসান এবং প্রচার সম্পাদক মোসাঃ সাকিলা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বস্তুনিষ্ঠ ও সঠিক সংবাদ পরিবেশনের মাধ্যমে চারঘাটবাসীর কল্যাণে কাজ করার অঙ্গীকার নিয়ে যাত্রা শুরু করেছে চারঘাট মিডিয়া প্রেসক্লাব। ভবিষ্যতে সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন এবং এলাকার উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরতে সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তারা।
অনুষ্ঠান শেষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
মোঃ শফিকুল ইসলাম
রাজশাহী ব্যুরো চীফ