প্রকাশকালঃ ১৫ মার্চ ২০২৬, দুপুর ৩:০১ সময়

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায়ে নির্ধারণ করা হয়েছে, নির্বাচনের সময় যে তত্ত্বাবধায়ক সরকার গঠন হবে, তার প্রধান হবেন সর্বশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি।
রোববার সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে ৭৪ পৃষ্ঠার এই রায় প্রকাশ করা হয়েছে। রায়টি লিখেছেন তৎকালীন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ।
১৯৯৬ সালে ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে বাংলাদেশে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তিত হয়। পরে ২০১১ সালে সেই ব্যবস্থা বিলোপ করা হয়, কিন্তু এরপরের অন্তর্বর্তীকালীন সরকারের আবেদনের ভিত্তিতে আপিল বিভাগ ত্রয়োদশ সংশোধনীর বিলোপকে অবৈধ ঘোষণা করে এবং নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের সিদ্ধান্ত দেয়।
সাবেক প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে সাত বিচারকের বেঞ্চ এই রায় ঘোষণা করেন। বেঞ্চের অন্যান্য সদস্যরা ছিলেন বিচারপতি মো. আশফাকুল ইসলাম, বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, বিচারপতি মো. রেজাউল হক, বিচারপতি এস এম ইমদাদুল হক, বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি ফারাহ মাহবুব।
রায় প্রকাশের ফলে নির্বাচনের সময় তত্ত্বাবধায়ক সরকারের নেতৃত্বের বিষয়ে সংবিধান স্পষ্টতা পেয়েছে।