প্রকাশকালঃ ১৬ এপ্রিল ২০২৬, দুপুর ১২:৩৫ সময়

নানা কারণে বিশ্বের বিভিন্ন শহরে দিন দিন বাড়ছে বায়ুদূষণ। দীর্ঘদিন ধরে বায়ুদূষণের কবলে মেগাসিটি ঢাকাও।
বৃহস্পতিবার সাতসকালে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্যানুযায়ী, ১৮১ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় ষষ্ঠ অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমানের এ স্কোর ‘অস্বাস্থ্যকর’ হিসেবে গণ্য করা হয়।
এদিকে, তালিকায় শীর্ষে রয়েছে ভারতের দিল্লি শহর। শহরটির বায়ুমানের স্কোর ৩১৭। এছাড়া, দ্বিতীয় অবস্থানে থাকা পাকিস্তানের লাহোর শহরের স্কোর ২০৬, তৃতীয় অবস্থানে থাকা চীনের রাজধানী বেইজিংয়ের স্কোর ১৯০। আর পঞ্চম অবস্থানে থাকা নেপালের রাজধানী কাঠমান্ডুর স্কোর ১৮৮।