প্রকাশকালঃ ২০ এপ্রিল ২০২৬, দুপুর ১২:৩২ সময়

বালাগঞ্জ প্রতিনিধি:
সিলেটের বালাগঞ্জ উপজেলায় শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে বিশুদ্ধ পানির ব্যবস্থা জোরদারে তয়রুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ে ১০টি উন্নতমানের পানির ফিল্টার প্রদান করা হয়েছে।
বাংলাদেশ জামায়াতে ইসলামী বালাগঞ্জ উপজেলার উদ্যোগে এবং দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা লোকমান আহমদের অর্থায়নে এ ফিল্টারগুলো সরবরাহ করা হয়।
রোববার (১৯ এপ্রিল) সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে বালাগঞ্জ উপজেলা জামায়াতের আমীর ডা. আব্দুল জলিল বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল খালিকের কাছে ফিল্টারগুলো আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন।
অনুষ্ঠানে বক্তব্যে ডা. আব্দুল জলিল বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী সবসময় মানবকল্যাণ ও সমাজসেবামূলক কাজে নিয়োজিত। মাওলানা লোকমান আহমদের এই উদ্যোগ স্থানীয় পর্যায়ে শিক্ষার পরিবেশ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বিদ্যালয় কর্তৃপক্ষ এ উদ্যোগের জন্য মাওলানা লোকমান আহমদ এবং জামায়াতে ইসলামী বালাগঞ্জ উপজেলা শাখার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করে। তারা আশা করেন, সমাজের বিত্তবান ব্যক্তিরা এভাবে শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে এগিয়ে আসবেন।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, জামায়াতে ইসলামী নেতৃবৃন্দ এবং বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।