প্রকাশকালঃ ৭ এপ্রিল ২০২৬, সকাল ৭:৫০ সময়

নিউজ ডেস্ক-ঢাকা প্রেস:
রাজধানীতে অভিযান চালিয়ে জাতীয় সংসদের সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (৬ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক সাড়ে ৪টার দিকে ধানমন্ডির ৮/এ রোডে অবস্থিত নিজ বাসা থেকে তাকে আটক করা হয়।
তাকে কোন মামলায় বা কী অভিযোগে আটক করা হয়েছে, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি ডিবি। সংস্থাটির পক্ষ থেকে বলা হয়েছে, এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।
ড. শিরীন শারমিন চৌধুরী প্রথমবারের মতো ২০১৩ সালের ৩০ এপ্রিল জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হন। এরপর ধারাবাহিকভাবে তিনি এ দায়িত্ব পালন করে আসছিলেন। সর্বশেষ গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত জাতীয় নির্বাচনের পরও তিনি পুনরায় স্পিকার নির্বাচিত হন।
রংপুর-৬ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ড. শিরীন শারমিন চৌধুরী পরবর্তীতে রাজনৈতিক পটপরিবর্তনের প্রেক্ষাপটে পদত্যাগ করেন বলে জানা গেছে।