প্রকাশকালঃ ২১ এপ্রিল ২০২৬, দুপুর ১:৩৮ সময়

ব্যক্তিগত স্বার্থের রাজনীতি নয়, বরং মানুষের কল্যাণে কাজ করাই মূল লক্ষ্য বলে মন্তব্য করেছেন ইথুন বাবু । তিনি বলেন, আল্লাহর রহমত ও সবার দোয়ায় তিনি সুস্থ আছেন এবং সব সময় সাধারণ মানুষের পাশে থাকার প্রত্যয় নিয়ে কাজ করে যাচ্ছেন।
ইথুন বাবু আরও বলেন, সংসদ সদস্য (এমপি) বা মন্ত্রী হওয়াটাই সেবার একমাত্র পথ নয়। সত্যিকারের সদিচ্ছা, সততা এবং মানুষের প্রতি দায়বদ্ধতা থাকলে যেকোনো অবস্থান থেকেই জনগণের কল্যাণে কাজ করা সম্ভব। তার ভাষায়, “রাজনীতি যদি মানুষের জন্য হয়, তবে পদ নয়—মনটাই সবচেয়ে বড় শক্তি।”
বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে ত্যাগী, পরীক্ষিত এবং জনসম্পৃক্ত নেতৃত্বের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, যারা ক্ষমতার জন্য নয় বরং দায়িত্ববোধ থেকে মানুষের পাশে দাঁড়ায়, তারাই প্রকৃত অর্থে রাজনীতির ধারক ও বাহক।
এদিকে, জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে নবনির্বাচিত ৩৬ জন সংসদ সদস্যকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে ইথুন বাবু আশা প্রকাশ করেন, তারা নারীর ক্ষমতায়ন এবং দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।