প্রকাশকালঃ ২ মে ২০২৬, রাত ৯:২৪ সময়

নাজমুল হক, নওগাঁ প্রতিনিধি:
“ক্রীড়া হলো পেশা, পরিবার পাবে ভরসা”—এই স্লোগানকে সামনে রেখে নওগাঁয় উদ্বোধন করা হয়েছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’। শনিবার (২ মে) বিকেল ৫টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশব্যাপী এ কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী Tarique Rahman।
নওগাঁ জেলা স্টেডিয়াম মাঠে বেলুন ও ফেস্টুন উড়িয়ে স্থানীয়ভাবে প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নওগাঁ-৫ আসনের সংসদ সদস্য Zahidul Islam Dhalu, নওগাঁ-১ আসনের সংসদ সদস্য Mostafizur Rahman, নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য Fazle Huda Babul, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক নান্নু, পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাদিয়া আফরিনসহ প্রশাসন ও ক্রীড়া অঙ্গনের কর্মকর্তারা।
উদ্বোধনী খেলায় নওগাঁ সদর ও নিয়ামতপুর উপজেলার বালক-বালিকা দল অংশগ্রহণ করে। ফুটবল ম্যাচ উপভোগ করতে স্টেডিয়ামে ভিড় করেন দর্শকরা।
আয়োজকরা জানান, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন ক্রীড়া পরিদপ্তরের উদ্যোগে ১২ থেকে ১৪ বছর বয়সী শিশু-কিশোরদের মধ্য থেকে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে গড়ে তোলার লক্ষ্যেই ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচি নেওয়া হয়েছে।
এই প্রতিযোগিতায় ফুটবল, ক্রিকেট, কাবাডি, অ্যাথলেটিক্স, ব্যাডমিন্টন, মার্শাল আর্ট ও সাঁতারসহ মোট ৮টি ইভেন্টে অংশ নেওয়ার সুযোগ রয়েছে। নওগাঁ জেলায় এ আয়োজনে মোট ১২টি দল অংশগ্রহণ করছে।