প্রকাশকালঃ ২ মে ২০২৬, রাত ৯:১৯ সময়

বালাগঞ্জ (সিলেট) প্রতিনিধি:
সিলেটের বালাগঞ্জ উপজেলায় বোয়ালজুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ক্বারি রুহেল আহমদ চৌধুরী (৫০) কে আটক করেছে পুলিশ। শুক্রবার (১ মে ২০২৬) রাতে নিজ এলাকা থেকে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, তার বিরুদ্ধে দায়ের হওয়া একটি সিআর মামলার (নং-২২২/২৫) প্রেক্ষিতে এ পদক্ষেপ নেওয়া হয়। আটক করার পর তাকে বালাগঞ্জ থানায় নিয়ে যাওয়া হয়েছে।
অভিযোগপত্র অনুযায়ী, ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে মামলাটি দায়ের করা হয়। তদন্তাধীন অবস্থায় তাকে আটক করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
বালাগঞ্জ থানার একটি দায়িত্বশীল সূত্র জানায়, আইনি প্রক্রিয়া অনুযায়ী তাকে আদালতে প্রেরণ করা হবে এবং আদালত পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবেন।
এদিকে, এ ঘটনায় এলাকায় আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। তবে পুলিশ জানিয়েছে, বিষয়টি সম্পূর্ণ আইনি প্রক্রিয়ার আওতায় রয়েছে।