প্রকাশকালঃ ২৫ এপ্রিল ২০২৬, দুপুর ১২:২৭ সময়

নওগাঁ প্রতিনিধি:
“কৃষিই সমৃদ্ধি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২০২৫-২৬ অর্থবছরের খরিপ-১ মৌসুমে উফশী আউশ ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে নওগাঁ সদর উপজেলায় কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
শনিবার (২৫ এপ্রিল) সকালে নওগাঁ সদর উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন নওগাঁ-৫ আসনের সংসদ সদস্য মো. জাহিদুল ইসলাম ধলু।
অনুষ্ঠানে সভাপতিত্ব ও স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মনিরুল ইসলাম।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এ কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে উন্নতমানের আউশ ধানের বীজ ও প্রয়োজনীয় রাসায়নিক সার বিতরণ করা হচ্ছে। এতে আউশ উৎপাদন বৃদ্ধির পাশাপাশি কৃষকদের উৎপাদন ব্যয় কমাতে সহায়ক হবে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, নওগাঁ সদর উপজেলার প্রায় ৫ হাজার কৃষকের মধ্যে এ প্রণোদনা বিতরণ করা হবে।
অনুষ্ঠানে স্থানীয় কৃষক ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।