প্রকাশকালঃ ২৫ এপ্রিল ২০২৬, দুপুর ৪:০৯ সময়

দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ১১ শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ৮টা থেকে শনিবারসকাল ৮টা পর্যন্ত এ ২৪ ঘণ্টায় তাদের মৃত্যু হয়। এই সময়ে হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছে ১ হাজার ২৮৭ জন।
শনিবার বিকেলে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, গত ১৫ মার্চ থেকে ২৫ এপ্রিল সকাল ৮টা পর্যন্ত দেশে মোট সন্দেহভাজন রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩০ হাজার ৬০৭ জনে। এর মধ্যে ৪ হাজার ৪৬০ জনের হাম শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত সন্দেহভাজন ও নিশ্চিত মিলিয়ে মোট ২০ হাজার ৪৭৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
অন্যদিকে, চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৭ হাজার ৮১ জন রোগী।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, প্রাদুর্ভাব শুরুর পর থেকে এ পর্যন্ত হাম আক্রান্ত হয়ে ৪২ জন শিশু মারা গেছে। পাশাপাশি হাম উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২০৯ জনে।