প্রকাশকালঃ ৩০ সেপ্টেম্বর ২০২৬, বিকাল ৬:২৩ সময়

বুধবার এ-সংক্রান্ত আদেশ জারি করেছে বিইআরসি। আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করে জ্বালানি তেলের নতুন এ দাম নির্ধারণ করা হয়েছে।
বিদ্যুৎ উৎপাদনে দেশে বছরে প্রায় ২০ লাখ টন ফার্নেস অয়েল ব্যবহৃত হয়। ফলে দাম বাড়ায় ফার্নেস অয়েলনির্ভর বিদ্যুৎ উৎপাদনের ব্যয়ও বাড়তে পারে।
এর আগে টানা দুই মাস ফার্নেস অয়েলের দাম কমিয়েছিল বিইআরসি। গত ৩০ জুন প্রতি লিটার ১১৩ টাকা ৫৪ পয়সা থেকে কমিয়ে ১০৯ টাকা ১০ পয়সা করা হয়। পরবর্তী দুই মাসে দাম আরও কমে ৯৬ টাকা ৮৬ পয়সায় নেমে আসে। এবার একবারে ১১ টাকা ৯২ পয়সা বাড়ানো হলো।
অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর ১৫ সেপ্টেম্বর প্রজ্ঞাপনের মাধ্যমে ফার্নেস অয়েল ও জেট এ-১-এর দাম নির্ধারণের ক্ষমতা বিইআরসিকে দেওয়া হয়। এরপর জানুয়ারিতে গণশুনানি শেষে ২২ ফেব্রুয়ারি প্রথমবারের মতো ফার্নেস অয়েলের দাম নির্ধারণ করে কমিশন।
সেই থেকে আন্তর্জাতিক বাজারদরের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রতি মাসে ফার্নেস অয়েলের নতুন দাম ঘোষণা করে আসছে বিইআরসি।