প্রকাশকালঃ ৪ মে ২০২৬, দুপুর ৩:৫৫ সময়

সোমবার (দুপুর ১২টা) ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়কের মুক্তাগাছা উপজেলার সত্রাশিয়া এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, যাত্রীবাহী একটি অটোরিকশা মুক্তাগাছার দিকে যাচ্ছিল। পথে সত্রাশিয়া এলাকায় বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি বালুবাহী ট্রাক অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিন নারী যাত্রীর মৃত্যু হয় এবং অটোরিকশাটি সম্পূর্ণরূপে বিধ্বস্ত হয়ে যায়।
খবর পেয়ে মুক্তাগাছা থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করেন। পরে তাদের আশঙ্কাজনক অবস্থায় নিকটস্থ হাসপাতালে পাঠানো হয়।
মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান জানান, দুর্ঘটনায় জড়িত ট্রাকটি জব্দ করা হয়েছে। নিহতদের মরদেহ উদ্ধার করে পরিচয় শনাক্তের পর আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।