প্রকাশকালঃ ২১ জুলাই ২০২৬, বিকাল ৫:১৯ সময়

মো. আলমগীর হোসাইন হৃদয়, জামালপুর প্রতিনিধি:
জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ দমন, মাদক নিয়ন্ত্রণ, জননিরাপত্তা এবং সরকারি সেবার মানোন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
মঙ্গলবার (২১ জুলাই) সকালে উপজেলা পরিষদ হলরুম ‘যমুনা’য় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন চৌধুরীর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাসেল দিও, উপজেলা কৃষি কর্মকর্তা হাবিবুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তৌফিকুল ইসলাম খালেক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল্লাহ আল মামুন, মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীস রায়, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা রুহুল আমিন, উপজেলা বিএনপির সভাপতি মঞ্জুর কাদের বাবুল খান, পৌর বিএনপির সভাপতি আব্দুল গফুর, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান রতন, মাদারগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি মির্জা হুমায়ূন কবির, যুগ্ম সাধারণ সম্পাদক খাদেমুল ইসলামসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, আইন-শৃঙ্খলা কমিটির সদস্য এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা।
সভায় বক্তারা উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, অপরাধ প্রতিরোধ, মাদক নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং সরকারি সেবার কার্যকারিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে আইন-শৃঙ্খলা আরও সুদৃঢ় রাখতে প্রশাসন, আইন-শৃঙ্খলা বাহিনী, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট সকলের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।