প্রকাশকালঃ ১৮ জুলাই ২০২৬, দুপুর ৩:৫৪ সময়

কুড়িগ্রামের রাজিবপুর উপজেলায় সাংবাদিকদের সংগঠন রাজিবপুর মডেল প্রেস ক্লাব-এর আংশিক কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। বুধবার (১৬ জুলাই) প্রকাশিত এক স্মারকের মাধ্যমে নবগঠিত এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
ঘোষিত কমিটিতে মো. মোখলেছুর রহমান সভাপতি, মো. জিয়াউর রহমান (জিয়া) সাধারণ সম্পাদক এবং মো. আল আমিন সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন।
এছাড়া কমিটির অন্যান্য পদে রয়েছেন— সিনিয়র সহ-সভাপতি মো. বেলাল হোসেন, সহ-সভাপতি মো. লিটন সরকার ও মো. কাউসার আহমেদ এনাম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আকতার হোসেন, কোষাধ্যক্ষ মো. রাকিব হাসান, আইন বিষয়ক সম্পাদক মো. নাজমুল হাসান সুমন এবং দপ্তর সম্পাদক মো. মশিউর রহমান রতন।
কমিটির সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন মো. ফরিদুল ইসলাম, মো. ওসমান গনি এবং মো. শাহরিয়ার।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ জানান, বস্তুনিষ্ঠ, ন্যায়নিষ্ঠ ও জনকল্যাণমুখী সাংবাদিকতা চর্চার মাধ্যমে রাজিবপুরের গণমাধ্যমকে আরও শক্তিশালী ও দায়িত্বশীল হিসেবে গড়ে তোলাই তাদের প্রধান লক্ষ্য। একই সঙ্গে সাংবাদিকদের পেশাগত দক্ষতা উন্নয়ন, পারস্পরিক ঐক্য সুদৃঢ় করা এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো গুরুত্বের সঙ্গে গণমাধ্যমে তুলে ধরতে তারা একযোগে কাজ করবেন বলেও প্রত্যয় ব্যক্ত করেন।