প্রকাশকালঃ ৩০ মার্চ ২০২৬, দুপুর ৩:৩২ সময়

লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণ উপশহরে সোমবার একটি হামলা হয়েছে। এএফপি টিভির ফুটেজে এ দৃশ্য দেখা গেছে।
এর আগে হিজবুল্লাহর ঘাঁটি হিসেবে পরিচিত ওই এলাকায় বসবাসকারীদের সরে যাওয়ার জন্য সতর্কতা জারি করে ইসরাইল।
এলাকাটিতে শুক্রবারের পর এটিই প্রথম হামলা। মার্চের শুরু থেকে হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরাইলের ঘনঘন হামলার কারণে, এই এলাকা এখন প্রায় জনশূন্য হয়ে পড়েছে।
এএফপিটিভি’র সরাসরি সম্প্রচারে দক্ষিণ উপশহর থেকে ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা যায়।