প্রকাশকালঃ ২৮ ফেব্রুয়ারি ২০২৬, দুপুর ১:১৭ সময়

অনলাইন ডেস্ক
ইরানের রাজধানী তেহরান-এ শনিবার ভোরে হামলা চালানোর কথা জানিয়েছে ইসরায়েল। দেশটির প্রতিরক্ষামন্ত্রীর দপ্তর থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, ইরান-এর বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করেছে ইসরায়েল।
বিবৃতিতে আরও বলা হয়েছে, প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ দেশজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করেছেন। ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা ফারস জানিয়েছে, তেহরানের কেন্দ্রস্থলে পরপর তিনটি বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
প্রতিবেদনে বলা হয়, শনিবার সকালে এসব হামলা চালানো হয়। ওই সময় শহরের কয়েক লাখ মানুষ কর্মস্থলে ছিলেন এবং শিশুরা স্কুলে অবস্থান করছিল। হামলার পর তেহরানের বিভিন্ন এলাকায় আতঙ্ক ও বিশৃঙ্খলার সৃষ্টি হয় বলে বাসিন্দারা জানিয়েছেন।
এদিকে, এক মার্কিন কর্মকর্তা দ্য নিউইয়র্ক টাইমস-কে জানিয়েছেন, ইরানের ওপর যুক্তরাষ্ট্র-এর সম্ভাব্য সামরিক অভিযানের প্রস্তুতিও প্রক্রিয়াধীন রয়েছে।