প্রকাশকালঃ ২৮ মার্চ ২০২৬, দুপুর ৩:৫৫ সময়

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পৃথক অভিযানে ১৬ জনকে আটক করা হয়েছে। গতকাল শুক্রবার (২৭ মার্চ) দিবাগত রাতে নগরীর বিভিন্ন থানা ও ডিবি পুলিশের অভিযানে তাদের আটক করা হয়।
আজ দুপুরে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গ্রেফতারকৃতদের মধ্যে ওয়ারেন্টভুক্ত ৩ জন, মাদক মামলায় ১ জন এবং অন্যান্য মামলায় ১২ জন রয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।