প্রকাশকালঃ ২ মে ২০২৬, দুপুর ১:১০ সময়

চট্টগ্রাম বিশেষ প্রতিনিধি:
চট্টগ্রামের আনোয়ারা উপজেলার ৩ নম্বর রায়পুর ইউনিয়নের দোভাষী বাজার এলাকায় একটি আধুনিক কম্পিউটার কোচিং সেন্টারের উদ্বোধন করা হয়েছে। উপকূলীয় স্কুলের সামনে অবস্থিত এ প্রতিষ্ঠানটি শুক্রবার আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে।
স্থানীয় শিক্ষার্থী ও তরুণদের তথ্যপ্রযুক্তি শিক্ষায় দক্ষ করে তোলার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। কোচিং সেন্টারটিতে টাইপিং, ফটো ডিজাইন, ভিডিও এডিটিংসহ সময়োপযোগী বিভিন্ন কম্পিউটার প্রশিক্ষণ প্রদান করা হবে।
প্রতিষ্ঠান কর্তৃপক্ষ জানায়, অভিজ্ঞ প্রশিক্ষকদের তত্ত্বাবধানে সহজ ও ব্যবহারিক পদ্ধতিতে প্রশিক্ষণ দেওয়া হবে, যাতে শিক্ষার্থীরা স্বল্প সময়ের মধ্যেই প্রয়োজনীয় দক্ষতা অর্জন করতে পারে।
তথ্যপ্রযুক্তিনির্ভর বর্তমান যুগে এ ধরনের উদ্যোগ স্থানীয় তরুণদের আত্মনির্ভরশীল করে তুলতে এবং নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
এদিকে, কম্পিউটার শিক্ষায় আগ্রহীদের দ্রুত ভর্তি হয়ে এ সুযোগ গ্রহণের আহ্বান জানিয়েছেন কোচিং সেন্টারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।