প্রকাশকালঃ ২ মে ২০২৬, দুপুর ২:৫৪ সময়

সিলেট প্রতিনিধি:
সিলেট সফরে এসে হযরত শাহজালাল (র.) মাজার জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী Tarique Rahman। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে তিনি পবিত্র মাজার জিয়ারত করেন।
এর আগে সকাল ৯টা ৫৮ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী উড়োজাহাজ সিলেটের Osmani International Airport-এ অবতরণ করে। এ সফরকে প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর তাঁর প্রথম সিলেট সফর হিসেবে বিবেচনা করা হচ্ছে। এ সময় তাঁর সঙ্গে ছিলেন স্ত্রী Zubaida Rahman।
বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুত্তাদীর, শ্রম ও প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী, সিলেট সিটি করপোরেশনের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি কাইয়ুম চৌধুরী, সিলেট-৬ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী, বিভাগীয় কমিশনার মশিউর রহমান, জেলা প্রশাসক সারওয়ার আলমসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
মাজার জিয়ারতের পর প্রধানমন্ত্রী সরাসরি সিলেট মহানগরের Chandni Ghat এলাকায় যান। সেখানে তিনি সিলেট সিটি করপোরেশনের জলাবদ্ধতা নিরসন প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে অংশ নেন।
দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে দুপুর ১২টায় সদর উপজেলার কান্দিগাঁও এলাকায় বাসিয়া খাল (বাসিয়া নদী) খননকাজের উদ্বোধন করার কথা রয়েছে।
বিকেল ৩টায় সিলেট জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ প্রতিযোগিতার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।
পরে বিকেল ৫টায় সিলেট জেলা শিল্পকলা একাডেমিতে দলীয় সভায় অংশ নেবেন তিনি। সবশেষ সন্ধ্যা ৭টায় সিলেট থেকে ঢাকার উদ্দেশে রওনা দেবেন।