প্রকাশকালঃ ১ অক্টোবর ২০২৬, বিকাল ৭:৩৯ সময়

বৃহস্পতিবার নির্বাচন ভবনে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
ফেরদৌসী আহমেদ মিষ্টির বিরুদ্ধে ঢাকার মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগ ওঠে। এ নিয়ে সমালোচনার মধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান তাকে সংসদ সদস্য পদ থেকে পদত্যাগের নির্দেশ দেন।
এর পর বৃহস্পতিবার দুপুরে জাতীয় সংসদ ভবনে স্পিকারের দপ্তরে গিয়ে পদত্যাগপত্র জমা দেন মিষ্টি। পরে বিকেলে জাতীয় সংসদ সচিবালয়ের বিজ্ঞপ্তিতে সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা করা হয়। একই সঙ্গে শূন্য আসন পূরণে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্বাচন কমিশন সচিবালয়কে অনুরোধ জানানো হয়েছে।
এ বিষয়ে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, “আইন অনুযায়ী ৯০ দিনের মধ্যে উপনির্বাচন দিয়ে আসনটি পূরণ করা হবে।”
তিনি জানান, শূন্য আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। একাধিক প্রার্থী থাকলে ভোট অনুষ্ঠিত হবে। আর একক প্রার্থী থাকলে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবেন।
ইসি মাছউদ আরও বলেন, যে দল বা জোটের জন্য সংরক্ষিত আসনটি বরাদ্দ, শূন্য হওয়ার পরও উপনির্বাচনের মাধ্যমে সেই দল বা জোটের প্রার্থীই আসনটি পাবেন।
ত্রয়োদশ জাতীয় সংসদে বিএনপি ৩৬টি আসন পেয়েছে। এর মধ্যে পাঁচ মাসের মাথায় একটি আসন শূন্য হলো। বিএনপির বাইরে জামায়াতের জোট ১৩টি এবং স্বতন্ত্র জোট একটি আসন পেয়েছে।